Advertisement
E-Paper

সাসেক্স বিশ্ববিদ্যালয় স্বীকৃত প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণার কাজ! সুযোগ যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে

নিযুক্তকে সাম্মানিক বাবদ মাসে ৪৫,০০০ টাকা দেওয়া হবে

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩১
Jadavpur University

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজের সুযোগ। এই মর্মে বিজ্ঞপ্তি জারি হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সমাজবিদ্যা বিভাগে জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণাধর্মী কাজ হবে। এ জন্য ইতিমধ্যেই অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে ‘রিইম্যাজিনিং প্রিপেয়ার্ডনেস আন্ডার ক্লাইমেট এক্সট্রিমস (রিলায়েবেল)’ প্রকল্পের কাজ হবে। প্রকল্পের জন্য অর্থ সাহায্য করবে ইংল্যান্ডের সাসেক্স বিশ্ববিদ্যালয় স্বীকৃত প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ়।

প্রকল্পের জন্য প্রয়োজন একজন রিসার্চ অফিসার। যাঁর কাজের মেয়াদ থাকবে এক বছর। প্রকল্পের প্রয়োজনে সেই মেয়াদ বাড়ানো হতে পারে আরও এক বছর। তাঁকে সাম্মানিক বাবদ মাসে ৪৫,০০০ টাকা দেওয়া হবে।

আবেদনকারীদের ডেভেলপমেন্ট স্টাডিজ়, এনভায়রনমেন্টাল স্টাডিজ়, রাষ্ট্রবিজ্ঞান, জননীতি, সমাজবিদ্যা, অ্যান্থ্রোপোলজি, ভূগোল বা সমতুল বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে।

আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে আবেদনপত্র-সহ বাকি নথি পাঠাতে হবে। অনলাইনে জমা দিতে হবে ৫০ টাকা আবেদনমূল্য। আগামী ১৯ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে।

Jadavpur University WB Govt Jobs Govt Job Recruitment 2026 Govt Job Vacancy 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy