দি ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ় অফ ইন্ডিয়া (আইসিএসআই)-এর তরফে কাজের সুযোগ রয়েছে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তদের কলকাতা, মুম্বই বা চেন্নাইয়ে কাজ করতে হবে।
প্রতিষ্ঠানে নিয়োগ হবে এগ্জ়িকিউটিভ পদে। মোট শূন্যপদ তিনটি। প্রতিষ্ঠানের কেরিয়ার অ্যাওয়েয়ারনেস প্রোগ্রামে নিযুক্তদের কাজের সুযোগ মিলবে। তাঁদের কাজের মেয়াদ থাকবে প্রথমে এক বছর। তার পর তাঁদের কর্মদক্ষতা এবং প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়িয়ে সর্বাধিক দু’বছর করা হতে পারে। এই সময়ে তাঁদের বেতনের পরিমাণ হবে ৫০,০০০ টাকা দেওয়া হবে।
আরও পড়ুন:
আবেদনকারীদের এমবিএ বা পিজিডিবিএম-এ ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। মার্কেটিং-এ স্পেশ্যালাইজ়েশন থাকা আবশ্যক। প্রয়োজন পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতাও।
প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১৮ ফেব্রুয়ারি। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।