Advertisement
E-Paper

জীবনের হারানো গতি ফেরাতে পারে রিহ্যাবিলিটেশন সাইকোলজি! বিশেষ কোর্স করাবে ইগনু

বিশ্ববিদ্যালয়ের তরফে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স করানো হবে ‘রিহ্যাবিলিটেশন সাইকোলজি’-তে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২২
IGNOU

ইগনু। ছবি: সংগৃহীত।

অনেক সময়ই কোনও অসুস্থতা, দুর্ঘটনা বা অন্য কারণে প্রতিবন্ধকতা গ্রাস করে মানুষকে। এমন ব্যক্তিদের সুস্থ, স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য নিরন্তর কাজ করেন ‘রিহ্যাবিলিটেশন সাইকোলজিস্ট’-রা। মনোবিদ্যার এই বিশেষ ক্ষেত্র নিয়েই এ বার কোর্স করাবে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু)। এ জন্য অনলাইনেই জমা নেওয়া হবে আবেদনপত্র।

বিশ্ববিদ্যালয়ের তরফে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স করানো হবে ‘রিহ্যাবিলিটেশন সাইকোলজি’-তে। কোর্সটি রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত। দূর এবং মুক্ত শিক্ষা মাধ্যমে এক বছর ছ’মাসের এই পাঠক্রম পড়ানো হবে। তবে পড়ুয়ারা সর্বাধিক তিন বছরের মধ্যে কোর্স শেষ করার সুযোগ পাবেন।

কোর্সটি ইংরেজি মাধ্যমে পড়ানো হবে। মোট ২০০টি আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। পড়ুয়াদের মূল্যায়ন করা হবে লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে। খরচ হবে প্রায় ২২,০০০ টাকা।

আবেদনকারীদের মনোবিদ্যায় স্নাতক হতে হবে। যাঁদের সাইকোলজি স্নাতকোত্তর বা কাউন্সেলিং সাইকোলজিতে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন।

আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে পারবেন। আবেদনমূল্যের পরিমাণ ১০০০ টাকা। আগামী ৫ মার্চ আবেদনের শেষ দিন। এর পর প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে সংশ্লিষ্ট কোর্সে পড়ুয়া ভর্তি নেওয়া হবে।

Indira Gandhi National Open University PG Diploma Course 2026 PG Diploma Admission 2026 PG Diploma in Rehabilitation Psychology Course 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy