E-Paper

হারলেন তৃণমূল প্রধান

সম্প্রতি পঞ্চায়েতে অনাস্থা আনা হয়। মঙ্গলবার অনাস্থা সংক্রান্ত তলবিসভায় পিঞ্জুরার বিরুদ্ধে ভোট দিয়েছেন ২৭ জন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ০৭:৫৪

—প্রতীকী চিত্র।

গত পঞ্চায়েত নির্বাচনে সিপিএমের হয়ে মুর্শিদাবাদের ডোমকলের ধূলাউড়ি পঞ্চায়েতে জিতেছিলেন পিঞ্জুরা বিবি। ৩০টি আসনের মধ্যে সিপিএম পায় ১১ আসন, বিজেপি ২, তৃণমূল ১০ ও কংগ্রেস ৭। পিঞ্জুরা প্রধান হন। তবে কিছু দিন পরে, পিঞ্জুরা-সহ তিন সিপিএম সদস্য ও পাঁচ কংগ্রেস সদস্য তৃণমূলে যোগ দেন। পিঞ্জুরা পঞ্চায়েত প্রধানই থেকে যান। সম্প্রতি সেই পঞ্চায়েতে অনাস্থা আনা হয়। মঙ্গলবার অনাস্থা সংক্রান্ত তলবিসভায় পিঞ্জুরার বিরুদ্ধে ভোট দিয়েছেন ২৭ জন।

পঞ্চায়েতের উপপ্রধান কংগ্রেসের রেজাউল মণ্ডল বলেন, ‘‘দুর্নীতি করতে প্রধান তৃণমূলে যোগ দেন। আর যাতে দুর্নীতি না করতে পারেন, সে জন্যই অনাস্থা আনি।’’ পিঞ্জুরা বলেন, ‘‘পঞ্চায়েতের সদস্যেরা সরকারি প্রকল্প নিয়ে দুর্নীতিতে জড়াতে চাইছিলেন আমাকে।’’ তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব সরকার বলেন, ‘‘বিষয়টি খোঁজ নিয়ে জানাব।’’

এ দিনই বেলডাঙা ২ পঞ্চায়েত সমিতিতে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

TMC

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy