E-Paper

জেলায় পুরনোদেরই দায়িত্ব দিলেন চন্দ্রিমা

তৃণমূলের শক্ত ঘাঁটি দক্ষিণ কলকাতার সভাপতি ও চেয়ারম্যান করা হয়েছে বৈশ্বানর চট্টোপাধ্যায় ও রত্না শূরকে। উত্তরে সভাপতি হয়েছেন কুণাল ঘোষ। দক্ষিণ ২৪ পরগনার সভাপতি হয়েছেন শুভাশিস চক্রবর্তী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ০৭:৫২
চন্দ্রিমা ভট্টাচার্য।

চন্দ্রিমা ভট্টাচার্য। —ফাইল চিত্র।

দল নিয়ে আইনি টানাপড়েনের মধ্যেই সংগঠনের দায়িত্ব বিলি শুরু করল তৃণমূল কংগ্রেস। উত্তর ও দক্ষিণবঙ্গের ১৩টি সাংগঠনিক জেলার সভাপতি পদে অধিকাংশই পুরনো নেতাদের নিয়োগ করা হল। দলের ছাত্র সংগঠনের প্রধান পরামর্শদাতা করা হয়েছে জয়া দত্তকে।

তৃণমূলের শক্ত ঘাঁটি দক্ষিণ কলকাতার সভাপতি ও চেয়ারম্যান করা হয়েছে বৈশ্বানর চট্টোপাধ্যায় ও রত্না শূরকে। উত্তরে সভাপতি হয়েছেন কুণাল ঘোষ। দক্ষিণ ২৪ পরগনার সভাপতি হয়েছেন শুভাশিস চক্রবর্তী। হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলার দায়িত্ব পেয়েছেন প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। তিনি আপাতত জেল হেফাজতে রয়েছেন। কাটোয়ার প্রাক্তন বিধায়ক, প্রবীণ রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কেই পূর্ব বর্ধমান জেলার সভাপতি রাখা হয়েছে। এখানে সহ-সভাপতি থাকছেন প্রাক্তন মন্ত্রী, বর্ষীয়ান স্বপন দেবনাথ। পশ্চিম বর্ধমানেও সভাপতি রাখা হয়েছে প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকেই। দার্জিলিং জেলার সভাপতি হয়েছেন কুন্তল রায়। প্রাক্তন মন্ত্রী গৌতম দেব জেলার চেয়ারম্যান থাকছেন। তৃণমূলের যুব ও মহিলা সভাপতি পদে অর্ণব বন্দ্যোপাধ্যায় ও আলিফা আহমদকে আগেই দায়িত্ব দেওয়া হয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

TMC Chandrima Bhattacharya

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy