Advertisement
E-Paper

তৃণমূল পরিষদীয় দলের প্রথম বৈঠক ডাকলেন ঋতব্রত। কুয়েতে হামলার পর কী পরিস্থিতি। আর কী নজরে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৬০ জন বিধায়ক এই বৈঠকে বসবেন, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে, বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ০৭:৫৫

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

আজ তৃণমূল পরিষদীয় দলের প্রথম বৈঠক হবে বিধানসভায়। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৬০ জন বিধায়ক এই বৈঠকে বসবেন। আজ এই খবরে নজর থাকবে।

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে। লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইজ়রায়েল। অন্য দিকে, ইরানও নতুন করে হামলা শুরু করেছে কুয়েত এবং বাহরিনে। ইরানের ওই হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব, ওমান-সহ বিভিন্ন দেশ। হামলার পর থেকে কুয়েতে যাতায়াত করা বিমান পরিষেবাও আংশিক বিঘ্নিত হয়েছে। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

আজ থেকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। শুক্রবারও এই জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরেও আবহাওয়া বদলাতে পারে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গে আগামী সাত দিন আবহাওয়া বদলের সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি-সহ উত্তরের পাঁচ জেলায় আজও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

News of the Day Mamata Banerjee america US Iran Conflict Weather Ritabrata Banerjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy