Advertisement
E-Paper

মন্ত্রিসভার বৈঠক: সরকারি কর্মীদের ডিএ নিয়ে কি সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী? ঝড়বৃষ্টির পূর্বাভাস। আইপিএল। আর কী

সোমবার ফের বসছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। দুপুরে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই বৈঠক হবে। এই বৈঠকের পর বিএসএফের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও বৈঠকে বসবেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ০৭:৫৩

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

সোমবার ফের বসছে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। দুপুরে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই বৈঠক হবে। এই বৈঠকের পর বিএসএফের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও বৈঠকে বসবেন তিনি। সরকারি কর্মীদের দীর্ঘ দিনের ডিএ সংক্রান্ত দাবিপূরণের বিষয়ে ইতিবাচক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার মন্ত্রিসভার বৈঠকেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

দু’দিনের সুইডেন সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ যাবেন নরওয়ে। প্রধানমন্ত্রী হওয়ার পরে এই প্রথম নরওয়ে সফরে যাচ্ছেন তিনি। উল্লেখ্য, গত ৪৩ বছরে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী সরকারি সফরে নরওয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর এই সফর সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। তবে এর প্রভাবে গরম কমছে না। আপাতত আগামী সাত দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। দুর্যোগ চলতে পারে বুধবার পর্যন্ত।

জমে গিয়েছে আইপিএলের প্লে-অফের লড়াই। শনিবার গুজরাত টাইটান্সকে হারিয়ে লড়াই আরও জমিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আজ মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচে চেন্নাই জিতলে কেকেআরের সুবিধা। চেন্নাইয়ে খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

News of the Day Suvendu Adhikari Narendra Modi Weather Today IPL 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy