Advertisement
E-Paper

বিভিন্ন রাজনৈতিক দলের খবর থেকে নানান তর্কবিতর্ক। রাজ্য প্রশাসনে কি আবার কোনও পরিবর্তন। আর কী কী

রাজ্যে ভোটের দামামা বেজে গিয়েছে। প্রার্থিতালিকা প্রকাশ করতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি। শাসকদল তৃণমূল মঙ্গলবারই ২৯১টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। বিজেপি এবং সিপিএমের তরফেও একাংশের প্রার্থিতালিকা প্রকাশ করা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ০৭:৫৮

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

রাজ্যে ভোটের দামামা বেজে গিয়েছে। প্রার্থিতালিকা প্রকাশ করতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি। শাসকদল তৃণমূল মঙ্গলবারই ২৯১টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। বিজেপি এবং সিপিএমের তরফেও একাংশের প্রার্থিতালিকা প্রকাশ করা হয়েছে। যাঁরা টিকিট পাননি, তাঁরা নানা পর্যায়ে ক্ষোভ উগরে দিচ্ছেন। কোথাও পার্টি অফিসে ভাঙচুর করা হচ্ছে। প্রকাশ্যে আসছে দলগুলির গোষ্ঠীকোন্দল। আবার, দলগুলির একে অপরকে দোষারোপ, কাদা ছোড়াছুড়িও অব্যাহত। নীলবাড়ি দখলের লড়াইকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি আপাতত সরগরম। এই খবরে আঝ নজর থাকবে।

পশ্চিমবঙ্গ প্রশাসনে রদবদল অব্যাহত রেখেছে নির্বাচন কমিশন। একের পর এক আমলা এবং আইপিএস আধিকারিককে অপসারণ করা হচ্ছে। বলে দেওয়া হচ্ছে, নির্বাচন সংক্রান্ত কোনও কাজে তাঁদের আপাতত আর নিয়োগ করা যাবে না। তাঁরা ভোটের কাজে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে যুক্ত থাকতেই পারবেন না। বুধবার রাজ্যের পাঁচ ডিআইজি এবং একঝাঁক জেলাশাসককে সরিয়ে দেওয়া হয়েছে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে

ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি নিহত হয়েছেন সংঘর্ষে। ইজ়রায়েলের হামলা প্রাণ হারান তিনি। ওই হামলির পরে প্রত্যাঘাত শুরু করে ইরানও। বুধবার ইজ়রায়েলের বিভিন্ন জায়গায় ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং ক্লাস্টার বোমা ছুড়েছে ইরান। হরমুজ় প্রণালীর কাছে ইরানি ভূখণ্ডে হামলা চালিয়েছে আমেরিকার বাহিনীও। এই যুদ্ধ পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।

শুক্র ও শনিবার রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। হতে পারে শিলাবৃষ্টিও। যদিও রবিবার থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তবে আগামী দু’দিন দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের প্রায় সর্বত্রই!

News of the Day Iran-Israel Conflict Weather ECI West Bengal Assembly Election
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy