Advertisement
E-Paper

ফলতায় মুখ্যমন্ত্রী। ইউরোপে মোদী। দলীয় বিধায়কদের নিয়ে বৈঠকে মমতা। টিকে থাকার লড়াই বৈভবদের। আর কী

আসন্ন নির্বাচনে ফলতায় বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। তাঁর হয়ে আজ প্রচারে অংশ নিতে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ ফলতা বিধানসভা এলাকা জুড়ে রোড শো করবেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ০৮:০০

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

আসন্ন নির্বাচনে ফলতায় বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। তাঁর হয়ে আজ প্রচারে অংশ নিতে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ ফলতা বিধানসভা এলাকা জুড়ে রোড শো করবেন তিনি। ফলতার ভোটের প্রচারের আজই শেষ দিন। যে কারণে শেষ দিনে প্রচার করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামী ২১ মে ফলতার ভোট। ২৪ মে ফলঘোষণা।

দু’দিনের সুইডেন সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌছে গিয়েছেন নরওয়েতে। সোমবার সেখানে শিল্পপতিদের সঙ্গে আলোচনা করছেন তিনি। আজ নরওয়ের অসলোয় বসছে তৃতীয় ভারত-নর্ডিক সম্মেলন। সেই সম্মেলনে মোদীর পাশাপাশি থাকবেন নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং সুইডেনের প্রধানমন্ত্রীরা। এই সফর সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

ফের দলীয় বিধায়কদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলে পরিষদীয় দলের সদস্যদের নিয়ে বৈঠকে বসছেন তিনি। এই বৈঠকে থাকতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

আইপিএলে আজ রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ। বৈভব সূর্যবংশীদের রাজস্থানের কাছে এই ম্যাচের গুরুত্ব অপরিসীম। প্রথম চারটি ম্যাচ জিতে দুর্দান্ত শুরু করলেও রাজস্থান পরের আটটি ম্যাচের ছ’টিতেই হেরে গিয়েছে। আজ জিততে না পারলে প্লে-অফের দৌড় থেকে প্রায় ছিটকে যাবে তারা। সেক্ষেত্রে সুবিধে হবে কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালসের। লখনউ আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। আজ জয়পুরে খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আগামী জুন মাসে আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট খেলবে ভারত। সেই টেস্টের দল নির্বাচন হতে পারে আজ। গুয়াহাটিতে প্রধান নির্বাচক অজিত আগরকর এবং বাকি নির্বাচকদের বৈঠকে বসার কথা। থাকবেন বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া। কোচ গৌতম গম্ভীরেরও থাকার কথা সেই বৈঠকে। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে মোট সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। সেই দলে কারা থাকবেন, তা নিয়েও আলোচনা হতে পারে বৈঠকে। সূর্যকুমার যাদবকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসাবে আর রাখা হবে কি না, সে ব্যাপারে মতামত দেওয়ার কথা গম্ভীরের। থাকছে এই বৈঠকের সব খবর।

News of the Day Falta Suvendu Adhikari Narendra Modi Mamata Banerjee IPL 2026 Indian Test Team
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy