Advertisement
E-Paper

রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। টানা পাঁচ জয়ের লক্ষ্যে সানরাইজার্স। আবহাওয়া কেমন। আর কী কী

দ্বিতীয় দফার ভোট হবে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায়। ২,৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ০৭:৫৬

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

দ্বিতীয় তথা শেষ দফায় রাজ্যে ১৪২টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। ভোট হবে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায়। শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর নির্বাচন কমিশন। এই দফার ভোটে ২,৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার রাত থেকেই ভোটের পরিস্থিতির দিকে নজর রাখছেন রাজ্যের নির্বাচনী আধিকারিক (সিইও)। ভোটের প্রার্থীদের পাশাপাশি আজকের ভোট তাঁর কাছেও পরীক্ষার। প্রথম দফায় মোটের উপর শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে পশ্চিমবঙ্গে। সেই ধারা বজায় রাখার চ্যালেঞ্জ কমিশনের কাছে। আজ ভোট সংক্রান্ত সব খবরের দিকে নজর থাকবে।

আইপিএলে আজ মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে সানরাইজার্স হায়দরাবাদের লড়াই। প্রথম চারটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জেতা হায়দরাবাদ শেষ চারটি ম্যাচ জিতে এখন দৌড়চ্ছে। প্যাট কামিন্স-ঈশান কিশনদের আট ম্যাচে ১০ পয়েন্ট। উল্টো দিকে মুম্বইয়ের অবস্থা একেবারেই ভাল নয়। সাতটি ম্যাচ খেলে মাত্র ২টি জিতেছে হার্দিক পাণ্ড্যের দল। আজ জিতলে কলকাতাকে টপকে যাবে মুম্বই। এমনকী দিল্লি এবং চেন্নাইকেও টপকে যেতে পারে তারা। মুম্বইয়ে খেলা সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

রাজ্যে দ্বিতীয় দফার ভোটের দিন কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ আট জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং হুগলিতে হতে পারে ভারী বর্ষণ। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি চলবে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

News of the Day Second Phase Vote Election Commission Weather Today IPL 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy