Advertisement
E-Paper

আক্রা-সন্তোষপুরে বস্তিতে আগুন, পুড়ে গেল রেলের ওভারহেড তার! ট্রেন চলাচল বন্ধ বজবজ-শিয়ালদহ লাইনে

দক্ষিণ ২৪ পরগনার আক্রা-সন্তোষপুরের ১৬ বিঘা বস্তিতে ভয়াবহ আগুন। আগুনে পুড়ে গেল ওভারহেড তার। অগ্নিকাণ্ডের জেরে বজবজ-শিয়ালদহ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৪:১৭
দক্ষিণ ২৪ পরগনার আক্রা-সন্তোষপুর এলাকার ১৬ বিঘা বস্তিতে ভয়াবহ আগুন।

দক্ষিণ ২৪ পরগনার আক্রা-সন্তোষপুর এলাকার ১৬ বিঘা বস্তিতে ভয়াবহ আগুন। —নিজস্ব চিত্র।

দক্ষিণ ২৪ পরগনার আক্রা-সন্তোষপুর এলাকার ১৬ বিঘা বস্তিতে ভয়াবহ আগুন। আগুনে পুড়ে গেল ওভারহেড তার। অগ্নিকাণ্ডের জেরে বজবজ-শিয়ালদহ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। আগুনের গ্রাসে ভস্মীভূত হয়ে গিয়েছে প্রায় ৪০টি ঝুপড়ি। ঘটনাস্থলে গিয়েছে দমকলের চারটি ইঞ্জিন। আরও ইঞ্জিন ঘটনাস্থলে যাচ্ছে।

কী কারণে এই অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। বস্তিতে দাহ্য বস্তু থাকায় দ্রুত গতিতে ছড়ায় আগুন। বজবজ-শিয়ালদহ লাইনের ধারেই রয়েছে এই বস্তিটি। তাই মুহূর্তের মধ্যে আগুন রেললাইনের দিকে ছড়িয়ে পড়ে। পুড়ে যায় ওভারহেড তার। এর ফলে ওই লাইনে লোকাল ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে সমস্যার মুখে পড়তে হয়েছে যাত্রীদের।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) শিবরাম মাজি জানিয়েছেন, যে কোনও আপৎকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত কর্তৃপক্ষ। পূর্ব রেলের তরফে ইতিমধ্যেই ওই এলাকায় গিয়েছে বিশেষজ্ঞদের দল। দ্রুত রেল পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Advertisement

দুপুর দেড়টা নাগাদ বস্তিতে আগুন লাগে। প্রথমে আগুন নেবানোর চেষ্টা করেন স্থানীয়রা। তার পরেই খবর যায় দমকলের কাছে। তবে প্রথমে ঘিঞ্জি এলাকায় ঢুকতে বাধা পেতে হয় দমকলকর্মীদের। বস্তিতে আগুন লাগার পরেই সর্বস্ব হারানোর আশঙ্কায় কান্নায় ভেঙে পড়েন বাসিন্দাদের একাংশ। আতঙ্কে অনেকেই শিশুদের নিয়ে রেললাইনের উপর দাঁড়ান।

জায়গাটি মহেশতলা বিধানসভার মধ্যে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী শুভাশিস দাস। সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ও ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানিয়েছেন।

Akra Santoshpur Fire
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy