Advertisement
E-Paper

শেওড়াফুলিতে রেললাইনের ফাটল মেরামতি, সাড়ে চার ঘণ্টা পর পুরো স্বাভাবিক হল ট্রেন পরিষেবা

সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ শেওড়াফুলি স্টেশনের অদূরে রেললাইনে ফাটল ধরা পড়ে। তার পরেই ডাউন লাইনে ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৪ ১৫:৫৭

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ডাউন লাইনে ফাটল মেরামতির প্রায় সাড়ে চার ঘণ্টা পরে হাওড়া-বর্ধমান মেন শাখায় ট্রেন পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হল। তবে সপ্তাহের প্রথম দিনে রাস্তায় বেরিয়ে ভোগান্তির মুখে পড়তে হল যাত্রীদের। পূর্ব রেলের তরফে জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ লাইনে পাত বসানোর পর ট্রেন পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ শেওড়াফুলি স্টেশনের অদূরে রেললাইনে ফাটল ধরা পড়ে। তার পরেই ডাউন লাইনে ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়। শেওড়াফুলি স্টেশনে ঢোকার আগে পর পর একাধিক ট্রেন দাঁড়িয়ে পড়ে। কিছু ট্রেনকে বিকল্প (রিভার্স) লাইন দিয়ে হাওড়ার উদ্দেশে পাঠানো হয়। ট্রেনগুলি ধীর গতিতে পরবর্তী স্টেশন শ্রীরামপুরে পৌঁছয়।

সোমবার সকালে শেওড়াফুলি স্টেশন লাগোয়া ছাতুগঞ্জ এলাকায় রুটিন টহলদারি দেওয়ার সময় ছয় নম্বর লাইনে ফাটল দেখতে পান রেলকর্মীরা। তার পরেই সকাল ৮টা থেকে মেরামতির কাজ শুরু হয়।

Train Services Sheoraphuli Resume Rail Line crack Maintenance

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy