Advertisement
E-Paper

শনিবার রাত থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় আট ঘণ্টা বিঘ্নিত হবে পরিষেবা, কিছু ট্রেন বাতিল, যাত্রাপথও সংক্ষিপ্ত

বিজ্ঞপ্তি অনুসারে, কয়েকটি ট্রেনকে বাতিল করতে হয়েছে। তবে কিছু ট্রেনের যাত্রাপথ বালিগঞ্জ স্টেশন পর্যন্ত সীমিত হবে। অর্থাৎ, সংশ্লিষ্ট ট্রেনগুলি আসবে বালিগঞ্জ পর্যন্ত। ছাড়বে সেখান থেকেই।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২১
Train services to Sealdah South will be disrupted for eight hours due to the collapse of the footbridge at Park Circus

শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত হবে। ছবি: আনন্দবাজার আর্কাইভ।

পার্ক সার্কাস স্টেশনের পুরনো ফুটব্রিজ ভাঙার পরিকল্পনা ছিল অনেক দিনের। এ বার সেই কাজ শুরু করতে চলেছে রেল। আর সেই কাজের জন্য শিয়ালদহ দক্ষিণে ব্যাহত হবে ট্রেন চলাচল। শনিবার রাত (২১ ফেব্রুয়ারি) থেকে রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত আট ঘণ্টা ওই লাইনে ট্রেন পরিষেবা বিঘ্ন ঘটবে বলে জানাল রেল।

ফুটব্রিজ ভাঙার জন্য শিয়ালদহ দক্ষিণ শাখায় ওই আট ঘণ্টা বেশ কিছু লোকাল বাতিল করা হয়েছে। কিছু ট্রেনের পথ সীমিতও করেছে রেল। বিজ্ঞপ্তি দিয়ে সেই বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে, ফুটব্রিজ ভাঙার কাজের জন্য শনিবার রাত ১০টা ৪০ মিনিট থেকে ট্রেন চলাচল ব্যাহত হবে। পরের দিন, রবিবার সকাল ৬টা ৪০ মিনিট পর্যন্ত পরিবর্তিত সূচি অনুযায়ী ট্রেন চলাচল করবে শিয়ালদহ দক্ষিণ শাখায়।

ভাঙার কাজের জন্য শনিবার রাতে আপ-ডাউন মিলিয়ে এক জোড়া করে শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর, শিয়ালদহ-ক্যানিং, শিয়ালদহ-ডায়মন্ড হারবার এবং শিয়ালদহ বজবজ লোকাল বাতিল করা হয়েছে। মূলত ওই শনিবার রাতের শেষ ট্রেনগুলি বাতিল থাকছে। রবিবার সকাল আপ-ডাউন মিলিয়ে এক জোড়া শিয়ালদহ-সোনারপুর লোকাল বাতিল করেছে রেল। এ ছাড়াও, দু’জোড়া শিয়ালদহ-বারুইপুর, এর জোড়া ডাউন এবং একটা আপ বজবজ, ডাউন লক্ষ্মীকান্তপুর, এক জোড়া ডায়মন্ড হারবার, একটি ক্যানিং লোকালও বাতিল থাকছে রবিবার সকালে। বজবজ-নৈহাটি লোকালও বাতিল থারবে। পাশাপাশি, শনিবার রাতে এবং রবিবার সকালে বেশ কিছু লোকাল যাতায়ত করবে বালিগঞ্জ থেকে। রেল জানিয়েছে, পার্ক সার্কাসে ফুটব্রিজ ভাঙার কাজের সময় ওই অংশে পাওয়ার ব্লক করা হবে। সেই কারণে ওই সময়ে শিয়ালদহ থেকে বালিগঞ্জ পর্যন্ত ট্রেন চলাচল সম্পূর্ণ রূপে বন্ধ রাখা হবে।

Local Train Sealdah South
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy