সাহিত্যিক প্রমথনাথ বিশীর অপ্রকাশিত কিছু লেখাপত্র ও কথোপকথন নিয়ে প্রকাশিত হল ‘উৎসের অনুসন্ধান’ শীর্ষক বই। সাহিত্যিকের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার তাঁর মেয়ে চিরশ্রী বিশী চক্রবর্তী বইটি প্রকাশ করেছেন। জন্মজয়ন্তী-উদ্যাপনের অনুষ্ঠানটি হয়েছে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোলপার্কের শিবানন্দ হলে। আয়োজক, প্রমথনাথ বিশী মেমোরিয়াল ট্রাস্ট। অনুষ্ঠানে ছিলেন গোলপার্কের ইনস্টিটিইট অব কালচারের সম্পাদক স্বামী তত্ত্বসরানন্দ, ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, পবিত্র সরকার, সুধাংশুশেখর চক্রবর্তী, পুলকনারায়ণ ধর প্রমুখ। তথাগত বলেছেন, “সৈয়দ মুজতবা আলী বলেছেন, বড় গাছের নীচে যেমন ছোট গাছ হয় না, তেমনই গুরুদেবের (রবীন্দ্রনাথ ঠাকুর) ছায়ার নীচে থেকেও এক জনই মাত্র নিজস্ব সাহিত্য-কীর্তির চাপ রেখেছেন, তিনি প্রমথনাথ বিশী।” সাহিত্যিকের স্মৃতিতে এ দিন পুরস্কারও দেওয়া হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)