Advertisement
E-Paper

Kolkata Weather: কলকাতায় শুরু বৃষ্টি, চলবে শনিবার পর্যন্ত, আগামী সপ্তাহেও ভাসবে উত্তরবঙ্গ

আবহাওয়া দফতর জানিয়েছে, এখনও রাজ্যে মৌসুমি বায়ুর প্রভাবে রয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের উপর দিয়ে বিস্তৃত মৌসুমি অক্ষরেখা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২১ ১৬:১৯
চলবে বৃষ্টি

চলবে বৃষ্টি ফাইল চিত্র।

এখনই বৃষ্টির বিরাম নেই রাজ্যে। মঙ্গলবার দুপুর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অনেক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছে দুই ২৪ পরগনা, হুগলি, নদিয়া প্রভৃতি জেলায়। চলতি সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে অবশ্য আগামী সপ্তাহেও হবে বৃষ্টি। বেশিরভাগ জায়গায় বিক্ষিপ্ত থেকে হালকা বৃষ্টি হলেও কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর

আবহাওয়া দফতর জানিয়েছে, এখনও রাজ্যে মৌসুমি বায়ুর প্রভাবে রয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের উপর দিয়ে বিস্তৃত মৌসুমি অক্ষরেখা। এই জোড়া প্রভাবে এখনও বৃষ্টি চলছে। আলিপুর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার শুধুমাত্র উত্তর ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর। ইতিমধ্যেই অনেক জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অনেক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। মুর্শিদাবাদ ও মালদহ জেলায় গঙ্গায় ভাঙন দেখা দিয়েছে।

দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে বৃষ্টি শেষ হলেও উত্তরবঙ্গে আগামী সপ্তাহের সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির ফলে পাহাড়ে ধস নামার আশঙ্কা রয়েছে। তাই আগে থেকেই স্থানীয় প্রশাসন ও পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

rainfall Weather Forecast Alipore Weather Office
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy