Advertisement
E-Paper

Weather today: কলকাতায় শুরু বৃষ্টি, দুপুরের মধ্যে দক্ষিণবঙ্গের আরও ৭ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

আলিপুর জানিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তৈরি স্থানীয় নিম্নচাপ থেকেই বৃষ্টিপাত। এর উপর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাব কম।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মে ২০২১ ১১:২৮

ফাইল চিত্র।

বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। বুধবার সেই ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়বে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তার মধ্যেই সোমবার বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। এ ছাড়াও দক্ষিণবঙ্গের আরও ৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১ থেকে ২ ঘণ্টার মধ্যে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, হাওড়া ও পূর্ব মেদিনীপুর জেলায় কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর জানিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় স্থানীয় নিম্নচাপ তৈরি হয়েছে। তার ফলেই এই বৃষ্টিপাত। এর উপর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাব খুবই কম। তবে মঙ্গলবার থেকে রাজ্যে নিম্নচাপের প্রভাবে ঝড়বৃষ্টি শুরু হবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

rainfall Weather Forecast
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy