একশো দিনের কাজের ক্ষেত্রে চলতি অর্থ বছরের শ্রম বাজেটের প্রস্তাব এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পাঠায়নি বলে জানাল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। একশো দিনের কাজের টাকা বন্ধ রাখা নিয়ে তৃণমূলের লোকসভার সাংসদ প্রতিমা মণ্ডলের করা প্রশ্নের উত্তরে মন্ত্রকের প্রতিমন্ত্রী কমলেশ পাসোয়ান লিখিত উত্তরে জানিয়েছেন, কলকাতা হাই কোর্ট গত ১৮ জুন মনরেগা চালু করার প্রশ্নে যে নির্দেশ দিয়েছিল, তার সাপেক্ষে কিছু শর্তপূরণ আবশ্যক। স্বচ্ছতার সঙ্গে যাতে ওই প্রকল্প রূপায়িত হয়, তার জন্য চলতি অর্থবর্ষে (২০২৫-২৬) শ্রম বাজেটের প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠাতে বলা হয়েছিল। প্রস্তাব এলে তা খতিয়ে দেখার কথা গ্রামোন্নয়ন মন্ত্রকের মনরেগা সংক্রান্ত এমপাওয়ার্ড কমিটির। পাসোয়ান জানিয়েছেন, একাধিক বার মনে করানো (‘রিমাইন্ডার’ পাঠানো) সত্ত্বেও ওই শ্রম বাজেটের প্রস্তাব পাঠায়নি রাজ্য। এর ফলে টাকা দেওয়া সম্ভব হচ্ছে না।
অন্য দিকে তৃণমূল নেতৃত্বের যুক্তি, নতুন শর্ত কোনও ভাবেই মানা হবে হবে না। সেই কারণেই শ্রম বাজেটের প্রস্তাব পাঠানো হয়নি। আর্থিক নয়ছয়ের অভিযোগে ২০২২ সালের মার্চ মাস থেকে একশো দিনের কাজের টাকা বন্ধ রেখেছে নরেন্দ্র মোদী সরকার। রাজ্যের হিসাবে ওই প্রকল্পে প্রায় ৫২ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। যদিও কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী ওই প্রকল্পে বকেয়া অর্থের পরিমাণ ৩,০৮২.৫২ কোটি টাকা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)