বৃহস্পতিবার সংসদে প্রকাশিত আর্থিক সমীক্ষা রিপোর্ট (২০২৫-২৬) জানাচ্ছে, ২০২৪-২৫ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের মোট রাজ্য অভ্যন্তরীণ উৎপাদন (এনএসডিপি) ৯.৮৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৬.৩২ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের এই রিপোর্টে রাজ্যের আর্থিক বৃদ্ধিকে স্বীকার করে নেওয়া হলেও পড়শি রাজ্যগুলির তুলনায় পশ্চিমবঙ্গ পিছিয়ে রয়েছে বলে জানানো হয়েছে।
গত অর্থবর্ষে (২০২৩-২৪) পশ্চিমবঙ্গে এনএসডিপি বৃদ্ধির হাপ ছিল ৮.৯৪ শতাংশ। তার তুলনায় ভালো হলেও, তামিলনাড়ু (১৫.৭৬ শতাংশ) ও উত্তরপ্রদেশের (১২.৬৪ শতাংশ) মতো বড় রাজ্যগুলির তুলনায় এখনও বৃদ্ধির হারে পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সংসদে যে আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করেছেন তাতে বলা হয়েছে ২০২৩-২৪ সালে রাজ্যের এনএসডিপি ছিল ১৪.৮৫ লক্ষ কোটি টাকা।
আরও পড়ুন:
নির্মলার রিপোর্ট জানাচ্ছে, ২০২৪-২৫ সালে বিহারের এনএসডিপি বৃদ্ধি ১৩.০৭ শতাংশ, ওড়িশায় ১৩.০৪ শতাংশ, ঝাড়খণ্ডে ১০.৮৮ শতাংশ। অর্থাৎ পূর্ব ভারতের তিন পড়শি রাজ্যের তুলনায় এ ক্ষেত্রে পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। তবে, উত্তর ভারতের কিছু রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের তুলনায় ভালো অবস্থায় রয়েছে এ রাজ্য। এনএসডিপি বৃদ্ধি পঞ্জাব (৯.১২ শতাংশ এবং দিল্লির (৯.২৮ শতাংশ) চেয়ে বেশি। অন্যান্য রাজ্যগুলির মধ্যে, কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশে যথাক্রমে ১২.৭৯ শতাংশ এবং ১২.২৮ শতাংশ এনএসডিপি বৃদ্ধি হয়েছে ২০২৪-২৫ অর্থবর্ষে। প্রসঙ্গত, ২০২১-২২ সালে অতিমারি-পরবর্তী পর্যায়ে পশ্চিমবঙ্গের এনএসডিপি বৃদ্ধির হার ছিল ১৭.৫৫ শতাংশ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১ এপ্রিল থেকে চালু হতে চলেছে নতুন আয়কর আইন। বাজেট পেশের সময় জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নির্মলা জানালেন, নতুন আয়কর আইনে ৩১ জুলাই পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা যাবে।
- কৃত্রিম বুদ্ধিমত্তা-সহ অত্যাধুনিক প্রযুক্তি চাকরির উপর কতটা প্রভাব ফেলছে, তার মূল্যায়ন করতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি তৈরি করা হচ্ছে। বাজেটে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
- নির্মলা জানিয়েছেন, তিনটি ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ’ তৈরি হবে দেশে। সারা দেশে ১৬ হাজার নতুন সেকেন্ডারি স্কুল তৈরি হবে। প্রতি জেলায় তৈরি হবে একটি করে মহিলাদের হস্টেল।
-
শিলিগুড়ি থেকে বুলেট ট্রেন! ৩ ঘণ্টারও কম সময়ে পৌঁছোনো যাবে বারাণসী, রেল বাজেটে কত কোটি টাকা পেল পশ্চিমবঙ্গ
-
PREMIUMবরাদ্দ ‘অতি সামান্য’! ক্ষুদ্র শিল্প নিয়ে বাজেট-প্রস্তাবে কেউ খুশি, কারও মুখ ভার
-
PREMIUMআমদানি শুল্ক সংস্কারে জোর, বিদেশ থেকে পণ্য আনার পথ সহজ করার বার্তা বাজেটে
-
PREMIUMখরচই হয়নি গত বারের টাকা, সামাজিক উন্নয়ন খাতে বরাদ্দ কমিয়ে দিলেন অর্থমন্ত্রী
-
PREMIUMজোড়া সমস্যা মেটানোর চেষ্টা, বিদেশি লগ্নি টানতে নির্মলার অস্ত্র ডেটা সেন্টার এবং অনাবাসীরা