Advertisement
E-Paper

ফের কাজ বন্ধ নর্থব্রুক চটকলে

চালু হওয়ার ১৭ দিনের মাথায় শনিবার ফের কাজ বন্ধের নোটিস পড়ল ভদ্রেশ্বরের নর্থব্রুক চটকলে। কাঁচামালের অভাবকেই এর কারণ হিসেবে দেখিয়েছেন কর্তৃপক্ষ। ফলে, ফের বিপাকে পড়লেন চটকলের অন্তত পাঁচ হাজার শ্রমিক।

শেষ আপডেট: ২৯ মে ২০১৬ ০৩:২২

চালু হওয়ার ১৭ দিনের মাথায় শনিবার ফের কাজ বন্ধের নোটিস পড়ল ভদ্রেশ্বরের নর্থব্রুক চটকলে। কাঁচামালের অভাবকেই এর কারণ হিসেবে দেখিয়েছেন কর্তৃপক্ষ। ফলে, ফের বিপাকে পড়লেন চটকলের অন্তত পাঁচ হাজার শ্রমিক। প্রতিবাদে এ দিন সকালে প্রায় ৬ ঘণ্টা জি টি রোড অবরোধ করেন তাঁরা। শ্রমিকদের অভিযোগ, চটকল কর্তৃপক্ষ কাঁচামাল না কিনে কৃত্রিম অভাব তৈরি করে নিজেদের ইচ্ছামতো কাজ বন্ধ করে দিলেন। চটকল কর্তৃপক্ষের সঙ্গে কোনও ভাবেই যোগাযোগ করা যায়নি। গত ২১ জানুয়ারি শ্রমিক অসন্তোষ এবং কাঁচামালের অভাবকে কারণ দেখিয়ে কাজ বন্ধ করে দিয়েছিলেন চটকল কর্তৃপক্ষ। ফের কাজ চালু হয় গত ১১ মে। এ দিন ফের বন্ধ হল।

Jute mill
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy