Advertisement
E-Paper

দশম উত্তীর্ণ হলেই রাষ্ট্রায়ত্ত সংস্থায় যোগদান! কোন শর্তে মিলতে পারে আবেদনের সুযোগ?

অয়েল ইন্ডিয়া লিমিটেড-এ ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে দশম উত্তীর্ণ প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। চুক্তিভিত্তিক ইলেকট্রিশিয়ান পদে কাজ করার সুযোগ মিলতে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৯
অয়েল ইন্ডিয়া লিমিটেড।

অয়েল ইন্ডিয়া লিমিটেড। ছবি: সংগৃহীত।

দশম উত্তীর্ণ হওয়ার পর রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরি পাওয়া যেতে পারে। তবে এ জন্য বিশেষ শর্ত পূরণ করা প্রয়োজন। অয়েল ইন্ডিয়া লিমিটেড-এ চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ার পদে কাজের সুযোগ দেওয়া হবে।

প্রার্থীদের ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং অনুমোদিত ইলেকট্রিশিয়ান ট্রেড-এ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট তথা আইটিআই শংসাপত্র থাকতে হবে। তাঁদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। এ ছাড়াও প্রার্থীদের ওয়ার্কম্যান হিসাবে কাজের অনুমোদন থাকতে হবে।

এ ছাড়াও ওই সংস্থায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারও নিয়োগ করা হবে। তাঁরা কন্ট্র্যাকচুয়াল অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার পদে চাকরির সুযোগ পাবেন। এ ক্ষেত্রে প্রার্থীদের ইলেকট্রিক্যাল সুপারভাইজ়ার’স সার্টিফিকেট থাকা প্রয়োজন। ওই পদে অন্তত এক বছর কাজের অভিজ্ঞতা থাকা দরকার। প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

উল্লিখিত পদে নিযুক্তদের জন্য ২১,৪৫০ টাকা থেকে ২৪,৯০০ টাকা প্রতি মাসে বেতন হিসাবে বরাদ্দ করা হয়েছে। ছ’মাসের চুক্তিতে অসম এবং অরুণাচল প্রদেশের বিভিন্ন দফতরে কাজ করতে হবে।

প্রার্থীদের আগামী ১৭ ফেব্রুয়ারি সরাসরি ইন্টারভিউয়ের জন্য সংস্থার দুলিয়াজন-এর ক্লাবে যেতে হবে। সেখানেই তাঁদের যোগ্যতা যাচাইকরণ হতে চলেছে।

Oil India Limited Job Vacancy Central Govt Job Alert Govt Jobs for Engineers
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy