Advertisement
E-Paper

এ বার নতুন ‘সমাজবাদী ফব’

কমল গুহ, অমর রায়প্রধানেরা আগেই চেষ্টা করেছিলেন। এ বার ফরওয়ার্ড ব্লক থেকে বেরিয়ে ‘সমাজবাদী ফরওয়ার্ড ব্লক’ নামে নতুন দল গড়ার ঘোষণা করলেন দলের শ্রমিক সংগঠন টিইউসিসি-র প্রাক্তন সাধারণ সম্পাদক এস পি তিওয়ারি!

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৬ ০৩:১৪

কমল গুহ, অমর রায়প্রধানেরা আগেই চেষ্টা করেছিলেন। এ বার ফরওয়ার্ড ব্লক থেকে বেরিয়ে ‘সমাজবাদী ফরওয়ার্ড ব্লক’ নামে নতুন দল গড়ার ঘোষণা করলেন দলের শ্রমিক সংগঠন টিইউসিসি-র প্রাক্তন সাধারণ সম্পাদক এস পি তিওয়ারি! কলকাতায় বুধবার ভিন্ রাজ্য থেকে ফব-র ৮ জন কেন্দ্রীয় কমিটির সদস্যকে নিয়ে এই ঘোষণা করেন তিওয়ারি। তাঁর দাবি, সর্বভারতীয় ক্ষেত্রে এই প্রথম ফ ব ভেঙে নতুন দল গড়া হচ্ছে! তাঁর অভিযোগ, ফব-য় গণতন্ত্র নেই। শুধুই স্বৈরতন্ত্রের দাপট চলছে। ফব-র সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস অবশ্য প্রতিক্রিয়ায় বলেছেন, ‘‘গণতান্ত্রিক দেশে যে কেউ নতুন দল করতে পারেন। তবে আমাদের দলে গণতন্ত্র না থাকলে উনি কেন্দ্রীয় কমিটি বা টিইউসিসি-র সাধারণ সম্পাদক পদে গেলেন কী করে?’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy