গত মাসেই বাংলাদেশ-মায়ানমার সীমান্তে রাখিনে প্রদেশে জঙ্গি হানায় মৃত্যু হয়েছিল ন’জন পুলিশ আধিকারিকের। তার পর থেকেই জঙ্গি দমনে পাল্টা অভিযান চালাচ্ছে মায়ানমার সরকার। সোমবার বিবৃতি দিয়ে সরকার জানিয়েছে, গত সপ্তাহের শেষে জঙ্গি-পুলিশ সংঘর্ষে মৃত্যু হয়েছে ৩৪ জনের। রবিবার ২৮ জন জঙ্গি মারা গিয়েছে। আর শনিবার মারা গিয়েছিল ৬ জঙ্গি। নিহতদের দলে ছিল দু’ জন পুলিশও। তবে মুসলিম রোহিঙ্গা সম্প্রদায়ের দাবি, পুলিশের গুলিতে যারা মারা গিয়েছেন তারা জঙ্গি নয়, বরং নিরস্ত্র গ্রামবাসী।