Advertisement
E-Paper

১৮ ফুট বার্মিজ় পাইথনের পেট থেকে বেরোল ৫ ফুটের কুমির! প্রকাশ্যে ভয়ঙ্কর ভিডিয়ো

এক একটি বার্মিজ় পাইথন আকারে ২০ ফুটেরও বেশি হয়। ফ্লরিডার এভারগ্লেডসে পাইথনের সংখ্যা বিপুল সংখ্যায় বেড়েছে। স্থানীয় সূত্রে খবর, হামেশাই পাইথন লোকালয়ে ঢুকে পড়ছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২২ ১৬:১৬
পাইথনের পেট চিরে বার করা হচ্ছে কুমির। ছবি: ইনস্টাগ্রাম।

পাইথনের পেট চিরে বার করা হচ্ছে কুমির। ছবি: ইনস্টাগ্রাম।

পাইথনের পেটের ভিতরে ওটা কী! বিশাল কিছু খাওয়ার ফলে নড়াচড়া করতে পারছিল না সেটি। পাইথনটি কী খেয়েছে তা দেখতে কৌতূহলী হয়ে পড়েন কয়েক জন। সেটিকে ধরে নিয়ে এসে পেট চিরতেই বেরিয়ে আসে ৫ ফুটের একটি কুমির!

ভয়ঙ্কর সেই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ‘নিউজ়উইক’-এর প্রতিবেদন অনুযায়ী, পাইথনটি ১৮ ফুটের। এটি একটি বার্মিজ় পাইথন। আমেরিকার ফ্লরিডার এভারগ্লেডস পার্কে থেকে পাইথনটিকে ধরেন পার্কেরই বেশ কয়েক জন কর্মী। তার পর সেই পাইথনের পেট চিরে কুমিরটিকে বার করেন তাঁরা।

এক একটি বার্মিজ় পাইথন আকারে ২০ ফুটেরও বেশি হয়। ফ্লরিডার এভারগ্লেডসে পাইথনের সংখ্যা বিপুল সংখ্যায় বেড়েছে। স্থানীয় সূত্রে খবর, হামেশাই পাইথন লোকালয়ে ঢুকে পড়ছে। নিউজ়উইক-এর প্রতিবেদন অনুযায়ী, এভারগ্লেডসে বার্মিজ় পাইথনের আনুমানিক সংখ্যা এক লক্ষেরও বেশি।

ফ্লরিডায় এক সময় পোষ্য হিসাবে নিয়ে আসা হয়েছিল বার্মিজ় পাইথন। কিন্তু সত্তরের দশকে সেগুলি জঙ্গলে ছেড়ে দিতে শুরু করেন বাসিন্দারা। তার পর থেকেই এই পাইথনের সংখ্যা হু হু করে বেড়েছে। আর এখন সেই পাইথনই আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Python Swallowed Alligator Florida
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy