Advertisement
E-Paper

একেবারে লটারি! আড়াই হাজারে কেনা বাটি বিক্রি করে সাড়ে ৩ কোটি আয় করতে চলেছেন ইনি

লটারির টিকিট না কেটেও ‘লটারি’ জিতে ফেললেন আমেরিকার কানেকটিকাটের এক বাসিন্দা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২১ ১৫:১৬
জীবনে কখনও লটারির টিকিট কাটেননি। কিন্তু লটারির টিকিট না কেটেও ‘লটারি’ জিতে ফেললেন আমেরিকার কানেকটিকাটের এক বাসিন্দা। তাও আবার যে সে লটারি নয়, একেবারে জ্যাকপট!
০১ / ১৪

২৫৪৪ টাকা বিনিয়োগ করে তিনি কোটি টাকা আয় করতে চলেছেন! নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি আসলে সম্প্রতি পোর্সেলিনের একটি বাটি কিনেছিলেন।
০২ / ১৪

বাড়ির কাছেই একটি দোকান থেকে বাটিটি কিনেছিলেন তিনি। দাম পড়েছিল ২৫৪৪ টাকা।
০৩ / ১৪

ধবধবে সাদা রঙের পোর্সেলিনের উপর নীল রঙের ফুলের কাজ করা হাতের তালুর মাপের ওই বাটিটিকে দেখতে খুবই সুন্দর।
০৪ / ১৪

বাটির গায়ে খোদাই করা নীল রঙের কারুকার্য তার জৌলুস আরও বাড়িয়ে তুলেছে। বাড়ি ফিরে বাটিটিকে ভাল করে পর্যবেক্ষণের পর ওই ব্যক্তি বুঝতে পেরেছিলেন এটা কোনও সাধারণ বাটি নয়।
০৫ / ১৪

ওই ধরনের নকশা ইদানীং কালে দেখা যায় না। তিনি এক পুরাতত্ত্ববিদের কাছে বাটি নিয়ে হাজির হন। তিনি ভাল করে পর্যবেক্ষণের পর জানান সন্দেহ একদম সঠিক।
০৬ / ১৪

ওই বাটি ১৫ শতকের মিং সাম্রাজ্যের সময়কার। ১৩৬৮ থেকে ১৬৪৪ সাল পর্যন্ত চিনে মিং সাম্রাজ্যের আধিপত্য ছিল।
০৭ / ১৪

সে সময়ই রাজার জন্যই মূল্যবান এই পোর্সেলিনের বাটি ব্যবহার করা হত। পোর্সেলিনের বাসনপত্রের গায়ে আঁকা থাকত রংবেরঙের ফুলের নকশা।
০৮ / ১৪

ঠিক ওই বাটিটিতে যেমন নকশা আঁকা রয়েছে। পোর্সেলিনের বাসনপত্রের বহুল চল ছিল চিনে। পরবর্তীকালে ইউরোপে পোর্সেলিনের বাসনপত্র রফতানি হত চিন থেকে।
০৯ / ১৪

কিন্তু এ রকম দুর্মূল্য একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জিনিস সুদূর চিন থেকে আমেরিকার কানেকটিকাটে কী ভাবে পৌঁছল তা ভেবেই আশ্চর্য হচ্ছেন বিশেষজ্ঞরা।
১০ / ১৪

কোন পথে কী ভাবে বাটিটি ওই ব্যক্তির হাতে পৌঁছল তা জানার চেষ্টা চলছে। ওই সময়ের আর কোনও দুর্মূল্য জিনিস বিচ্ছিন্ন ভাবে ছড়িয়ে রয়েছে কি না তাও জানার চেষ্টা চলছে।
১১ / ১৪

বাটির ঐতিহাসিক গুরুত্ব জানার পর তা নিলাম করার মনস্থির করেছেন ওই ব্যক্তি। আগামী ১৭ মার্চ তা নিলামে উঠবে।
১২ / ১৪

বিশেষজ্ঞদের কাছ থেকে যাচাই করে তিনি জেনেছেন এর দাম ২ কোটি থেকে সাড়ে ৩ কোটি টাকার মধ্যে।
১৩ / ১৪

আড়াই হাজারে জিনিস কিনে রাতারাতি কোটিপতি হতে চলেছেন কানেকটিকাটের ওই ব্যক্তি।
১৪ / ১৪

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy