Advertisement
E-Paper

China: ভারতীয় পডুয়াদের একাংশকে দু’বছর পর চিনে ফেরার ভিসা দিল জিনপিং সরকার

সরকারি সূত্রের খবর, ২০২০-র গোড়ায় ২৩ হাজারেরও বেশি ভারতীয় ছাত্র-ছাত্রী চিনে ছিলেন। এঁদের অধিকাংশ ডাক্তারি এবং উচ্চশিক্ষা ক্ষেত্রের পড়ুয়া।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২২ ২৩:১৩

ছবি সংগৃহীত।

অবশেষে ভারতীয় ছাত্রদের ভিসা দেওয়ার প্রক্রিয়া চালু করল ছিন। কোভিড বিধিনিষেধের কারণে চিনে পাঠরত ওই ভারতীয় ছাত্ররা দেশে দু’বছর ধরে ভারতে রয়েছেন। তাঁদের একাংশকে চিনে ফেরার জন্য অনুমতি দিল শি জিনপিং সরকার।

ভিসা এবং বিমান চলাচলে নিষেধাজ্ঞার জন্য ভারতীয় পড়ুয়ারা চিনে ফিরতে পারছিলেন না। সোমবার নয়াদিল্লির চিনা দূতাবাসের ঘোষণায় জানানো হয়েছে, প্রথম ধাপে এক্স-১ ভিসার মাধ্যমে দীর্ঘমেয়াদি উচ্চশিক্ষা এবং সদ্য নথিভুক্ত শিক্ষার্থীদের পড়াশোনার জন্য চিনে যাওয়ার আবেদন মঞ্জুর করা হচ্ছে।

সরকারি সূত্রের খবর, ২০২০-র গোড়ায় ২৩ হাজারেরও বেশি ভারতীয় ছাত্র-ছাত্রী চিনে ছিলেন। এঁদের অধিকাংশ ডাক্তারি এবং উচ্চশিক্ষা ক্ষেত্রের পড়ুয়া। ২০১৯ সালে করোনাভাইরাস ছড়িয়ে তাঁদের বড় অংশ ভারতে ফিরে এসেছিলেন। কিন্তু ভাইরাসের প্রকোপ শুরু হওয়ায় চিন একাধিক বিধিনিষেধ জারি করে। ফলে তাঁরা আর চিনে ফিরতে পারেননি। তার পর থেকে তাঁরা চিনে ফেরার চেষ্টা করে যাচ্ছিলেন। কিন্তু বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি হওয়ার ফলে শুধু মাত্র অনলাইন ক্লাস করতে হচ্ছিল। মাস তিনেক আগে চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান জানিয়েছিলেন, অতিমারি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় ভারত-সহ অন্য দেশের পড়ুয়াদের ফেরার অনুমতি দেওয়া হবে।

China Xi Jinping India
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy