Advertisement
E-Paper

রেস্তোরাঁয় খেয়ে টিপ দিলেন ১৩ ফুট লম্বা পাইথন!

এরকমও টিপ হয়! রেস্তোরাঁয় পেট ভরে খেলেন। বিলও মেটালেন। আর টিপ দিয়ে গেলেন একটা আস্ত পাইথন! তাও যে সে নয়, পাক্কা ১৩ ফুটের একটা সাপ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে লস অ্যাঞ্জেলসে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৬ ১২:২৫

এরকমও টিপ হয়! রেস্তোরাঁয় পেট ভরে খেলেন। বিলও মেটালেন। আর টিপ দিয়ে গেলেন একটা আস্ত পাইথন! তাও যে সে নয়, পাক্কা ১৩ ফুটের একটা সাপ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে লস অ্যাঞ্জেলসে।

রেস্তোরাঁর মেঝেতে আস্ত একটা হলুদ রঙের পাইথনকে ঘুরে বেড়াতে দেখে তখন পড়ি কি মরি অবস্থা মালিক থেকে রেস্তোরাঁয় খেতে আসা কাস্টমারের। আর যিনি এই কাজ করলেন? অবলীলায় হেঁটে বেরিয়ে গেলেন রেস্তোরাঁ থেকে। পরে অবশ্য রেস্তোরাঁ কর্তৃপক্ষের কাছ থেকে অভিযোগ পেয়ে গ্রেফতার করা হয়েছে সাপের মালিক হিরোশি মটোহাশিকে।

আরও পড়ুন: অলৌকিক! মুহূর্তেই গায়েব হলেন জলজ্যান্ত এই মহিলা!

তিনি কিন্তু এই কাজের মধ্যে খারাপ কিছুই দেখছেন না। পুলিশের কাছে হিরোশি জানান, ঘটনার দিনই তিনি একটা ছোট পাইথন নিয়ে রেস্তোরাঁয় খেতে যান। ২০০ ডলারের খাবার অর্ডার দেন। সময় মতো তা টেবিলে হাজিরও করা হয়। পেট পুরে খাওয়ার পর তাঁর ছোট্ট সাপটিকে তিনি আশেপাশের কাস্টমারদের দেখাচ্ছিলেন। তা নজরে পড়ে যায় কর্তৃপক্ষের। তাঁর থেকে বিলের টাকা নিয়ে অপমান করে বের করে দেন তাঁকে। বিষয়টা মোটেই সহজভাবে নেননি হেরোশি। বিকেলে ফিরে আসেন আরও বড় একটা সাপ নিয়ে। এ বারে আর খাবার অর্ডার দেননি। সরাসরি পাইথনটিকে রেস্তোরাঁর মেঝেতে ছেড়ে বেরিয়ে যান তিনি। আর যাওয়ার আগে রেস্তোরাঁর কর্তৃপক্ষকে বলে যান, এটাই নাকি তাঁর টিপ।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy