Advertisement
E-Paper

ট্রাম্পের রিসর্টে আগ্নেয়াস্ত্র হাতে ঢোকার চেষ্টা যুবকের, দেখামাত্র আগন্তুককে গুলি করে খুন! মৃত কে? জানতে শুরু তদন্ত

এ পর্যন্ত মৃতের নাম-পরিচয় জানা যায়নি। তাঁর কোনও আত্মীয়-স্বজনের খোঁজ মেলেনি। এফবিআই, সিক্রেট সার্ভিস এবং পাম বিচ কাউন্টি শেরিফের অফিস যৌথ ভাবে এই ঘটনার তদন্ত করছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৯
Trump

(বাঁ দিকে) ফ্লরিডার পাম বিচের সেই রিসর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। —ফাইল চিত্র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিসর্টে ‘বেআইনি ভাবে’ ঢোকার চেষ্টার অভিযোগ বছর কুড়ির এক যুবককে গুলি করে হত্যা করল সিক্রেট সার্ভিস। অভিযোগ, অজ্ঞাতপরিচয় ওই শ্বেতাঙ্গ যুবক ফ্লরিডায় পাম বিচের মারে-এ-লাগোর উত্তর গেট দিয়ে প্রবেশের চেষ্টা করছিলেন। তাঁর হাতে ছিল আগ্নেয়াস্ত্র। আগন্তুককে ওই ভাবে দেখামাত্র আর কোনও ঝুঁকি নেননি নিরাপত্তারক্ষীরা। সঙ্গে সঙ্গে গুলি করা হয়।

ঘটনাটি ঘটেছে রবিবার সকালে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তখন ছিলেন ওয়াশিংটনে, হোয়াইট হাউসে। অন্য দিকে, ফ্লরিডায় ট্রাম্পের মার-এ-লাগো রিসর্টে ঢুকতে চান যুবক। তাঁর হাতে ছিল শটগান এবং বিস্ফোরক। সিক্রেট সার্ভিস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট সেই সময় বিশেষ নিরাপত্তা ছিল না। আগন্তুক ওয়েস্ট পাম বিচ এস্টেটের উত্তর দিকের গেটের কাছে এসেছিলেন। নিরাপত্তা বলয় পেরিয়ে তিনি রিসর্ট ঢুকছিলেন অস্ত্র হাতে। সঙ্গে সঙ্গে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। অকুস্থলে মৃত্যু হয় যুবকের।

এ পর্যন্ত মৃতের নাম-পরিচয় জানা যায়নি। তাঁর কোনও আত্মীয়-স্বজনের খোঁজও মেলেনি। এফবিআই, সিক্রেট সার্ভিস এবং পাম বিচ কাউন্টি শেরিফের অফিস যৌথ ভাবে এই ঘটনার তদন্ত করছে। যুবকের কী উদ্দেশ্য ছিল, কেন তিনি ওই ভাবে প্রেসিডেন্টের রিসর্টে ঢোকার চেষ্টা করছিলেন, সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে। খোঁজ চলছে মৃতের পরিবারের।

উল্লেখ্য, মার-এ-লাগো হল ট্রাম্পের ফ্লরিডার পাম বিচে অবস্থিত ব্যক্তিগত ক্লাব এবং বাসস্থান। ১৯২০ সালে সমুদ্রতীরবর্তী একটি বিলাসবহুল সম্পত্তি হিসাবে এটি নির্মিত হয়েছিল। ১৯৮৫ সালে ১২৬ কক্ষের এই সম্পত্তি কিনে নেন ট্রাম্প। রিসর্টের বেশির ভাগ অংশে শুধুমাত্র সদস্যদের প্রবেশাধিকার রয়েছে।

Donald Trump Secret Service Gun Down
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy