সন্জীদা খাতুনের প্রিয় গান ‘আমার বনে বনে ধরল মুকুল’-এর সঙ্গে নৃত্য সংযোজন করে বসন্তের অনুষ্ঠানের আনন্দাবহ নির্মাণ করেছে বাংলাদেশের সাংস্কৃতিক গোষ্ঠী ‘ছায়ানট’। বসন্তের অনুষ্ঠানটি নিবেদন করা হয়েছে সাংস্কৃতিক গোষ্ঠীর প্রয়াত কান্ডারি সন্জীদা খাতুনকে।
দিনটি সন্জীদার জন্মদিবস। বার্ষিক আয়োজনটি সন্জীদাকে নিবেদনের ব্যাখ্যা দেন ছায়ানটের সভাপতি সারওয়ার আলী। তিনি বলেন, ‘অকুতোভয় সন্জীদা খাতুন আলোর দিশারী হয়ে আমাদের পথ দেখাচ্ছেন। কাজের পাশাপাশি তাঁর জীবন ছিল বসন্তের বর্ণচ্ছটার মতোই আনন্দময়।’’ তিনি বলেন, সন্জীদা খাতুন জন্ম থেকে আমৃত্যু সংগীত ও সংস্কৃতি সাধনা করেছেন। সঙ্গীত তাঁর ধ্যান ও ধর্ম ছিল।
অনুষ্ঠানে ইফ্ফাত আরা দেওয়ানের ‘নয়ন মেলে দেখি আমায় বাঁধন বেঁধেছে’ গানে শ্রদ্ধাঞ্জলির পরে শুরু হয় পূর্ণাঙ্গ বসন্ত-সুর। নজরুলের ‘দোলা লাগিল’ এবং ‘বসন্ত এলো এলো এলো রে’ সম্মেলক।
শেষ নিবেদন ছিল রবীন্দ্রনাথের নাট্যগীতি ‘সুন্দর’। নৃত্য-গীত-সংলাপে ছিল মন্ত্রমুগ্ধতার আবেশ। অনুষ্ঠান শেষ হয় শিল্পী-দর্শক-শ্রোতার হৃদয়ের গান, জাতির পরিচয় ‘আমার সোনার বাংলা’ গেয়ে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)