মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুন করতে চায় ইরান। এমনই দাবি করলেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রবিবার মার্কিন সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ়’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে নেতানিয়াহু ট্রাম্পকে ইরানের ‘পয়লা নম্বর শত্রু’ বলে অভিহিত করেন। এ-ও দাবি করেন যে, ইরান তাঁকেও হত্যার চেষ্টা করেছে।
নেতানিয়াহু বলেন, “ওরা (ইরান) তাঁকে (ট্রাম্প) খুন করতে চায়। উনি শক্তিশালী নেতা। অন্যদের মতো উনি দুর্বল কোনও শর্ত নিয়ে ইরানের সঙ্গে দর কষাকষির পথে হাঁটেননি। উনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আপনাদের কাছে পরমাণু অস্ত্র থাকতে পারে না। অর্থাৎ আপনি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালাতে পারেন না।”
রবিবারই ট্রাম্প প্রশাসনের দুই আধিকারিক সংবাদ সংস্থা রয়টার্সের কাছে দাবি করেছিলেন যে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেইকে সম্প্রতি হত্যার ছক কষেছিল ইজ়রায়েল! কিন্তু তাতে আপত্তি জানান ট্রাম্প। ঘটনাচক্রে, রয়টার্সের ওই প্রতিবেদন প্রকাশের পরেই সাক্ষাৎকারটি দেন নেতানিয়াহু। সেখানে ট্রাম্পকে খুন করার জন্য ইরান চেষ্টা করছে, এই অভিযোগ তুলে তিনি তেহরানের ‘প্রকৃত স্বরূপ’ ওয়াশিংটনের কাছে তুলে ধরার চেষ্টা করেন বলে মনে করা হচ্ছে। অনেকেই মনে করছেন, ট্রাম্প ‘মহানুভবতা’ দেখালেও ইরান শক্তের ভক্ত, ঠারেঠোরে এই বার্তা দেওয়ার চেষ্টা করতে পারেন নেতানিয়াহু। যদিও সাক্ষাৎকারে আমেরিকার আধিকারিকদের ওই দাবি অস্বীকার করেছেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী। নেতানিয়াহু বলেন, “অনেক ভুয়ো খবর ছড়ায়, যা নিয়ে কখনও কথাবার্তাই হয়নি। আমি এটি নিয়ে ভাবতে চাই না।”
আরও পড়ুন:
রবিবারও ইরানের আয়াতোল্লা আলি খামেনেইয়ের নেতৃত্বাধীন জমানার সমালোচনা করে নেতানিয়াহু দাবি করেন, তাঁর শয়নকক্ষের জানলা লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে কোন সময় এটি হয়েছে, তা স্পষ্ট করেননি তিনি। কেন ইরানের সঙ্গে সংঘাতে জড়াতে হল, তার ব্যাখ্যা দিয়ে নেতানিয়াহু বলেন, “ইজ়রায়েল কেবল নিজের সুরক্ষার স্বার্থেই লড়াই করছে না, গোটা বিশ্বের সুরক্ষার স্বার্থে লড়াই করছে।” ইজ়রায়েলি হানার কারণে ইরানের পরমাণু কর্মসূচি কিছুটা হলেও গতি হারাবে বলে আশাপ্রকাশ করেন তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের পরমাণু কেন্দ্র এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজ়রায়েল। তাতে নিহত হয়েছেন ইরানের শীর্ষ সেনাকর্তা। প্রাণ গিয়েছে ছ’জন পরমাণু বিজ্ঞানীরও।
- ইজ়রায়েলি হামলাকে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়ে দিয়েছেন, নয়া পরমাণু চুক্তি না মানলে আরও ভয়ঙ্কর হামলার মুখে পড়তে হবে ইরানকে। তখন আর কিছুই আস্ত থাকবে না
-
গাজ়া গণহত্যা এবং ইরানে হামলার প্রতিবাদে ইজ়রায়েলে দূতাবাস বন্ধ করল স্পেন! আমেরিকাকে দুষল ইটালি
-
রান্নার গ্যাসের ঘাটতির আশঙ্কা! ইরান ও আমেরিকার যুদ্ধের মধ্যে তেল সংস্থাগুলিকে এলপিজি উৎপাদন বৃদ্ধির নির্দেশ কেন্দ্রের
-
‘ভিড় এড়িয়ে চলুন’! করাচির উপদূতাবাসে বিক্ষোভের পরে পাকিস্তানে থাকা নাগরিকদের সতর্ক করল আমেরিকা
-
ইরানের পরমাণু কর্মসূচি সমর্থন করল পাকিস্তান! সই হল বাণিজ্য, প্রযুক্তি-সহ ১২টি দ্বিপাক্ষিক চুক্তি
-
ইরানের সঙ্গে বোঝাপড়া বৃদ্ধি করতে চায় পাকিস্তান, লক্ষ্যমাত্রা বছরে ৮০০ কোটি ডলারের বাণিজ্য