ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক বোঝাপড়া আরও বৃদ্ধি করতে চায় পাকিস্তান। আর এই বোঝাপড়ায় অর্থনীতিই সেতুবন্ধনের কাজ করুক, এমনটাই চায় দুই দেশ। সেই কারণে দুই দেশের বাণিজ্যমন্ত্রীর মধ্যে বাণিজ্যিক বিষয়ে একাধিক চুক্তি স্বাক্ষরিত হল। পাকিস্তানের বাণিজ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বছরে ৮০০ কোটি মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৭০ হাজার কোটি টাকা)-এ নিয়ে যাওয়াই লক্ষ্য।
দু’দিনের সরকারি সফরে পাকিস্তানে গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান। তাঁর সঙ্গে গিয়েছেন ইরানের বাণিজ্যমন্ত্রীও। রবিবার ইসলামাবাদে একাধিক বাণিজ্যিক চুক্তিতে স্বাক্ষর করেন দুই দেশের প্রতিনিধিরা। পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল জানান, আগামী বছরেই তেহরানের সঙ্গে ইসলামাবাদের বাণিজ্যের পরিমাণ ৫০০ থেকে ৮০০ কোটি ডলারে পৌঁছোবে। সে ক্ষেত্রে লক্ষ্যমাত্রা পূরণে খুব বেশি দেরি হবে না বলে আশাবাদী তিনি।
আরও পড়ুন:
দুই দেশের মধ্যে দীর্ঘ স্থলসীমান্ত থাকায় পারস্পরিক বাণিজ্যে সময় এবং অর্থ দুই-ই বাঁচবে বলে জানান পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী। ইরানের বাণিজ্য এবং খনি বিষয়ক মন্ত্রী মহম্মদ আটবক জানান, দুই দেশের ব্যবসায়ী এবং শিল্পপতিরাই একে অপরকে বিশ্বাস করেন। সুতরাং অর্থনৈতিক বোঝাপড়ার পরিধি বিস্তারে বিষয়টি সহায়ক হবে বলে জানান তিনি।
পাকিস্তানের পড়শি দেশ হলেও ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক বেশ মসৃণ। চাবাহার বন্দর-সহ ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত ক্ষেত্রে বিনিয়োগ রয়েছে ভারতের। চলতি বছরেই ভারত-ইরানের কূটনৈতিক সম্পর্ক ৭৫ বছরে পা দিয়েছে। ১৯৫০ সালে স্বাক্ষরিত ‘ভারত-ইরান মৈত্রী চুক্তি’ দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ভিত্তি তৈরি করেছিল। তবে সাম্প্রতিক ইরান-ইজ়রায়েল সংঘাতে ভারত খানিক মধ্যপন্থা অবলম্বন করে। কূটনৈতিক শিবিরের একাংশের মতে, সেই সময় সোচ্চারে ইরানের পাশে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পকে চটাতে চায়নি ভারত। অবশ্য জুলাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই ‘ব্রিক্স’ সম্মেলনে ইরানে হামলার নিন্দা করা হয়। তবে যৌথ বিবৃতিতে ইজ়রায়েল বা আমেরিকার নামোল্লেখ করা হয়নি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের পরমাণু কেন্দ্র এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজ়রায়েল। তাতে নিহত হয়েছেন ইরানের শীর্ষ সেনাকর্তা। প্রাণ গিয়েছে ছ’জন পরমাণু বিজ্ঞানীরও।
- ইজ়রায়েলি হামলাকে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়ে দিয়েছেন, নয়া পরমাণু চুক্তি না মানলে আরও ভয়ঙ্কর হামলার মুখে পড়তে হবে ইরানকে। তখন আর কিছুই আস্ত থাকবে না
-
গাজ়া গণহত্যা এবং ইরানে হামলার প্রতিবাদে ইজ়রায়েলে দূতাবাস বন্ধ করল স্পেন! আমেরিকাকে দুষল ইটালি
-
রান্নার গ্যাসের ঘাটতির আশঙ্কা! ইরান ও আমেরিকার যুদ্ধের মধ্যে তেল সংস্থাগুলিকে এলপিজি উৎপাদন বৃদ্ধির নির্দেশ কেন্দ্রের
-
‘ভিড় এড়িয়ে চলুন’! করাচির উপদূতাবাসে বিক্ষোভের পরে পাকিস্তানে থাকা নাগরিকদের সতর্ক করল আমেরিকা
-
ইরানের পরমাণু কর্মসূচি সমর্থন করল পাকিস্তান! সই হল বাণিজ্য, প্রযুক্তি-সহ ১২টি দ্বিপাক্ষিক চুক্তি
-
‘প্রয়োজনে আরও ভয়ঙ্কর ভাবে ইরানে হামলা চালাব’! হুঁশিয়ারি দিলেন ইজ়রায়েলি প্রতিরক্ষামন্ত্রী