Advertisement
E-Paper

কুয়েতে গ্রেফতার কোটিপতি ভিখারি

ব্যাঙ্ক অ্যাকাউন্টে মজুত ৫০০০০০ কুয়েতি দিনার (ভারতীয় মুদ্রায় ১০ কোটি টাকারও বেশি)। তবুও পথে পথে ভিক্ষে করছেন তিনি! এই রকমই এক বিদেশি ভিখারিকে গ্রেফতার করল কুয়েতের পুলিশ। কারণ কুয়েতে ভিক্ষে করা বেআইনি। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, কুয়েত সিটিতে তখন টহল দিচ্ছিল পুলিশ।

শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৫ ০২:৫৪

ব্যাঙ্ক অ্যাকাউন্টে মজুত ৫০০০০০ কুয়েতি দিনার (ভারতীয় মুদ্রায় ১০ কোটি টাকারও বেশি)। তবুও পথে পথে ভিক্ষে করছেন তিনি! এই রকমই এক বিদেশি ভিখারিকে গ্রেফতার করল কুয়েতের পুলিশ। কারণ কুয়েতে ভিক্ষে করা বেআইনি। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, কুয়েত সিটিতে তখন টহল দিচ্ছিল পুলিশ। তখন পুলিশকর্মীরা দেখতে পান একটি মসজিদের সামনে এক বিদেশি ভিক্ষা করছেন। পথচারীদের তিনি বলছেন, তাঁর টাকার খুব দরকার। তাঁর বাড়িঘর কিচ্ছু নেই। সঙ্গে সঙ্গে সেই ভিখারিকে গ্রেফতার করে আল আহমাদি থানায় নিয়ে আসে পুলিশ। তদন্তে নেমে পুলিশের তো চোখ কপালে। তারা জানতে পারে, স্থানীয় একটি ব্যাঙ্কে ওই ভিখারির ১০ কোটিরও বেশি টাকা রয়েছে। তবুও কেন ওই ব্যক্তি ভিক্ষা করছিলেন, তা তদন্ত করে দেখছে পুলিশ।

kuwait begar billionare beggar beggar arrested kuwait beggar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy