Advertisement
E-Paper

ভারতীয়ের হাতযশে নতুন জীবন যুবকের

ভারতীয় বংশোদ্ভূত এক স্নায়ু-চিকিৎসকের অস্ত্রোপচারে নবজীবন ফিরে পেলেন টনি কাওয়ান নামে এক ব্রিটিশ যুবক। গত বছর লন্ডনে একটি দুর্ঘটনায় শিরদাঁড়া থেকে মাথা প্রায় আলাদা হয়ে যায় তাঁর। পেশী এবং মাংস দিয়ে মাথাটা নামমাত্র লেগে ছিল ধড়ের সঙ্গে। ওই যুবককে আদৌ বাঁচানো যাবে কি না তা নিয়ে সংশয়ে ছিলেন চিকিৎসকেরা। বিরল অস্ত্রোপচারে সেই অসাধ্যই সাধন করে দেখিয়ে দিলেন অনন্ত কামাত।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ মে ২০১৫ ০৩:০১

ভারতীয় বংশোদ্ভূত এক স্নায়ু-চিকিৎসকের অস্ত্রোপচারে নবজীবন ফিরে পেলেন টনি কাওয়ান নামে এক ব্রিটিশ যুবক। গত বছর লন্ডনে একটি দুর্ঘটনায় শিরদাঁড়া থেকে মাথা প্রায় আলাদা হয়ে যায় তাঁর। পেশী এবং মাংস দিয়ে মাথাটা নামমাত্র লেগে ছিল ধড়ের সঙ্গে। ওই যুবককে আদৌ বাঁচানো যাবে কি না তা নিয়ে সংশয়ে ছিলেন চিকিৎসকেরা। বিরল অস্ত্রোপচারে সেই অসাধ্যই সাধন করে দেখিয়ে দিলেন অনন্ত কামাত। সূত্রের খবর, তিনি ধাতুর পাত এবং নাটবোল্ট দিয়ে টনির মাথার সঙ্গে শিরদাঁড়াকে জুড়ে দেন। ক্রমশ সেরে ওঠা টনি তাড়াতাড়িই নিজের বাড়ি ফিরে যেতে পারবেন বলে আশায় চিকিৎসকেরা।

british youth gets new life indian origin doctor dr anant kamat ananta kamat british youth indian doctor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy