Advertisement
E-Paper

চিনির জল আর মৌমাছি দিয়েই বোঝা যাবে করোনা হয়েছে কি না, দাবি গবেষকদের

রান্নাঘরের অন্যতম উপকরণ চিনি এবং মৌমাছি- এই দু’টি দিয়েই চালানো যাবে পরীক্ষা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ মে ২০২১ ১৬:২৫
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কোভিড ১৯-এর পরীক্ষার নতুন এক উপায় বার করলেন বিজ্ঞানীরা। কারও করোনা সংক্রমণ হয়েছে কি না তা জানতে আর অপেক্ষা করতে হবে না, নমুনা সংগ্রহের প্রায় সঙ্গে সঙ্গেই পরীক্ষার ফল জানা যাবে! এমনই দাবি করছেন নেদারল্যান্ডসের এক দল গবেষক।

তাঁদের দাবি, রান্নাঘরের অন্যতম উপকরণ চিনি এবং মৌমাছি- এই দু’টি দিয়েই চালানো যাবে পরীক্ষা। কী ভাবে?

পরীক্ষার জন্য গবেষকরা বিজ্ঞানী প্যাভলভের নীতি অনুসরণ করেছেন। তাঁরা ১৫০ মৌমাছিকে রীতিমতো এর জন্য প্রশিক্ষণ দিয়েছেন। মৌমাছিদের ঘ্রাণশক্তি প্রবল। এটাকেই কাজে লাগিয়েছেন তাঁরা। কোভিড পজিটিভ এবং কোভিড নেগেটিভ ব্যক্তিদের থেকে প্রথমে লালারসের নমুনা সংগ্রহ করেন তাঁরা। প্রতি বার ওই মৌমাছিদের কোভিড পজিটিভ ব্যক্তির থেকে সংগৃহীত নমুনার সংস্পর্শে এনেই তাদের চিনির জল খেতে দেওয়া হয়। একই ভাবে কোভিড নেগেটিভ ব্যক্তির থেকে সংগৃহীত নমুনার সংস্পর্শে নিয়ে আসার হলেও মৌমাছিদের সামনে মিষ্টি জল রাখা হয়নি।

বার বার একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় মৌমাছিগুলির মধ্যে প্যাভলভের নীতি অনুসারে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া দেখা যায়। কোভিড পজিটিভ নমুনার সংস্পর্শে আসামাত্রই তারা মিষ্টি জল খাওয়ার জন্য প্রবোসিস (মৌমাছিদের জিভ) বার করতে শুরু করে।

বিজ্ঞানীদের দাবি, এই পদ্ধতিতে ওই প্রশিক্ষিত মৌমাছিদের সংস্পর্শে নমুনা আনলে তারা প্রবোসিস বার করছে কি না তা দেখেই বোঝা সম্ভব ওই ব্যক্তির মধ্যে সংক্রমণ রয়েছে কি না। এই পদ্ধতিতে খরচও নামমাত্র। তবে এখনও এই পদ্ধতি গবেষণার পর্যায়ে রয়েছে।

Beer coronavirus
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy