Advertisement
E-Paper

রেমডেসিভিয়ারকে পুরোদস্তুর ছাড়পত্র দিল আমেরিকা

গত মে মাসে শর্তসাপেক্ষে রেমডেসিভিয়ারকে অনুমতি দিয়েছিল আমেরিকার প্রশাসন। অর্থাৎ, একমাত্র গুরুতর অসুস্থকেই ওষুধটি প্রয়োগ করা যাবে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২০ ০৩:১২
গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

এক সপ্তাহ আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়ে দিয়েছে, তাদের ক্লিনিক্যাল ট্রায়ালে সম্পূর্ণ ‘ফেল’ করেছে রেমডেসিভিয়ার। অনলাইনে সেই রিপোর্টও প্রকাশ করেছে হু। কিন্তু বৃহস্পতিবার আমেরিকার ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ (এফডিএ) সম্পূর্ণ ছাড়পত্র দিয়ে দিল অ্যান্টিভাইরাল ড্রাগটিকে।

গত মে মাসে শর্তসাপেক্ষে রেমডেসিভিয়ারকে অনুমতি দিয়েছিল আমেরিকার প্রশাসন। অর্থাৎ, একমাত্র গুরুতর অসুস্থকেই ওষুধটি প্রয়োগ করা যাবে। এর পরে আমেরিকা-সহ একাধিক দেশ রেমডেসিভিয়ারকে স্বীকৃতি দেয়। ভারতেও ব্যবহার করা হচ্ছে। কিন্তু হু জানিয়েছে তাদের ট্রায়ালে ৩০টি দেশে ১১ হাজারের বেশি মানুষের উপরে প্রয়োগ করা হয়েছিল ওষুধটি। দেখা গিয়েছে, এর কার্যকারিতা শূন্য। কোভিড রোগীদের হাসপাতালে থাকার মেয়াদ কমাতে ব্যর্থ রেমডেসিভিয়ার। মৃত্যু রুখতেও ওষুধটি কাজ দিচ্ছে না বলে জানানো হয়েছে হু-র রিপোর্টে। তবে রেমডেসিভিয়ার প্রস্তুতকারী সংস্থা ‘গিলিয়াড’ দাবি করেছিল, হু-র রিপোর্ট অসম্পূর্ণ।

সংবাদ সংস্থা রয়টার্সকে তারা বলে, ‘‘যে তথ্য উঠে এসেছে, তা ঠিক নয়। রেমডেসিভিয়ার যে কাজ দিচ্ছে, নিয়ন্ত্রিত পরীক্ষায় তা প্রমাণ হয়েছে। বিভিন্ন পত্রিকাতেও প্রকাশিত হয়েছে।’’ গিলিয়াড আজ জানিয়েছে, তাদের ওষুধই কোভিড-১৯-এর একমাত্র নির্দিষ্ট চিকিৎসা। এই ঘোষণার পরেই নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে শেয়ারদর বেড়ে গিয়েছে গিলিয়াডের। এফডিএ কমিশনার স্টিফেন হান বলেন, ‘‘এ রকম ভয়ানক পরিস্থিতি। এ অবস্থায় কোভিড-১৯-এর কার্যকরী চিকিৎসার ব্যবস্থা করা এবং তা সবার কাছে পৌঁছে দেওয়া, এই দুই পরিষেবা দিতে আমরা বদ্ধপরিকর।’’ তিনি আরও বলেন, ‘‘একাধিক ক্লিনিক্যাল ট্রায়ালের রিপোর্ট খতিয়ে দেখেই এই ছাড়পত্র দেওয়া হয়েছে।’’

বিশ্বে করোনা

মৃত: ১১,৪৬,৭৫৭

আক্রান্ত : ৪,২৩,৩৪,৯৫৪

সুস্থ: ৩,১৩,৩৭,৭৬৫

কানাডা ও ইউরোপের দেশগুলোতেও রেমডেসিভিয়ার প্রয়োগ করা হচ্ছে। হু-এর কার্যকারিতা শূন্য বলে দাবি করলেও এফডিএ জানিয়েছে, একাধিক ট্রায়ালে তারা দেখেছে রেমডেসিভিয়ার বেশ ভাল কাজ দিচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও এই অ্যান্টিভাইরালটি দেওয়া হয়েছিল। সব মিলিয়েই এই সিদ্ধান্ত।

Remdesivir for Treatment COVID-19 US America Coronavirus
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy