Advertisement
E-Paper

কৃত্রিম মেধা-সহ বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর হওয়ার সুযোগ, ভর্তি প্রক্রিয়া শুরু রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে

প্রতিষ্ঠানের তরফে মোট ১৫০টি আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। উল্লিখিত বিষয়ের জন্য স্নাতকদের আবেদন গ্রহণ করা হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ১৬:৩৩

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ইঞ্জিনিয়ারিং এডুকেশন বিষয়ে স্নাতকোত্তরের সুযোগ। আগ্রহীদের ভর্তি নেবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচারস’ ট্রেনিং অ্যান্ড রিসার্চ, কলকাতা। ওই শিক্ষা প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, উল্লিখিত বিষয়ের জন্য স্নাতকদের আবেদন গ্রহণ করা হবে।

ইঞ্জিনিয়ারিং এডুকেশন ছাড়াও অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং, কৃত্রিম মেধা ও মেশিন লার্নিং, কন্ট্রোল সিস্টেম, স্মার্ট স্টাকচারাল ইঞ্জিনিয়ারিং— এই সমস্ত বিষয়েও মাস্টার অফ টেকনোলজি (এমটেক) কোর্স করার সুযোগ থাকছে। এ ক্ষেত্রে উল্লিখিত বিষয়ের সঙ্গে পেডাগগি (শিক্ষাদানের প্রক্রিয়া) শেখানো হবে। প্রতিষ্ঠানের তরফে ওই সব বিভাগের জন্য মোট ১৫০টি আসন বরাদ্দ করা হয়েছে।

যাঁরা বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং কিংবা টেকনোলজি শাখার অধীনে উল্লিখিত বিষয়ে স্নাতক হয়েছেন, তাঁরা ভর্তির আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে প্রার্থীদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন। তাঁদের স্নাতক স্তরের পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকা বাঞ্ছনীয়।

আগ্রহীদের অনলাইন মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে। ৩০ জুন পর্যন্ত আবেদন পাঠানোর সুযোগ থাকছে। আবেদনমূল্য হিসাবে ৫০০ টাকা ধার্য করা হয়েছে। বাছাই করা প্রার্থীদের মেধা যাচাইয়ের জন্য লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়া হবে।

Post Graduate Degree NITTTR Kolkata online admission

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy