Advertisement
E-Paper

Job for Nanny: যমজ বাচ্চাদের দেখাশোনা করতে দু’সপ্তাহে ন’লক্ষ টাকা দেবে দম্পতি! তবে…

কী কী কাজ করতে হবে, কী করা যাবে না যাবতীয় উল্লেখ করা হয়েছে বিজ্ঞাপনে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২১ ১০:৪৫
ছবি: আইস্টক।

ছবি: আইস্টক।

ব্রিটেনের এক সম্ভ্রান্ত দম্পতি ঠিক করেছেন বড়দিন এবং নতুন বছরে এডিনবরার এক দুর্গে বাকি সদস্যদের সঙ্গে ছুটি কাটাবেন। সদস্যদের সঙ্গে আমোদ-প্রমোদে ব্যস্ত থাকার সময় তাঁদের যমজ সন্তানের দেখাশোনায় কোনও রকম খামতি রাখতে চান না দম্পতি। আমোদ-প্রমোদও হবে আবার সন্তানদের কোনও অসুবিধাও হবে না, দু’টি কাজ এক সঙ্গে বজায় রাখতে বিশেষ আয়া রাখার কথা ভেবেছেন তাঁরা।

এ বিষয়ে বেতনের কথা উল্লেখ করে একটি বিজ্ঞাপনও দিয়েছেন ওই দম্পতি। কাজ করতে হবে দু’সপ্তাহ। তবে পরিষেবা দিতে হবে ২৪ ঘণ্টা। বাচ্চাদের খাওয়ানো, স্নান করানো, ঘুরতে নিয়ে যাওয়া-সহ বাচ্চাদের ভাল রাখতে যা যা প্রয়োজন সব কিছুই করতে হবে। ২২ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত এ কাজ করতে হবে আয়াকে। অর্থাৎ বড়দিন এবং নতুন বছরের কোনও ছুটি তিনি পাবেন না। এই সময়ের জন্য তাঁকে ন’হাজার পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ন’লক্ষ টাকা) দেওয়া হবে।

বিজ্ঞাপনে বলা হয়েছে, আবেদনকারী আয়ার এ কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এই কাজের জন্য পরিচয় ও তথ্য না প্রকাশ করা সংক্রান্ত বিশেষ চুক্তিও করতে হবে। এবং অবশ্যই আয়ার দু’টি করোনা টিকা নেওয়ার শংসাপত্র থাকা জরুরি।

Nanny Job UK
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy