Advertisement
E-Paper

Covid-19: কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় আরও দু’টি পদ্ধতি হু-র অনুমোদন পেল

বয়স্ক এবং কোমর্বিডিটিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই দু’টি পদ্ধতি ব্যবহারে প্রাণের ঝুঁকি কমাবে বলে জানিয়েছেন হু-র বিশেষজ্ঞেরা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২২ ০৯:৩৬
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

করোনা চিকিৎসায় নয়া দু’টি পদ্ধতিকে ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। বয়স্ক এবং কোমর্বিডিটিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই দু’টি পদ্ধতি ব্যবহারে প্রাণের ঝুঁকি কমাবে বলে জানিয়েছেন হু-র বিশেষজ্ঞেরা।

প্রথম পদ্ধতিতে গুরুতর কোভিড রোগীদের চিকিত্সার জন্য কর্টিকোস্টেরয়েডের সাথে আর্থ্রাইটিসের ওষুধ ব্যারিসিটিনিব ব্যবহারের কথা বলা হয়েছে। হু-র বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে, এ ক্ষেত্রে রোগীর ভেন্টিলেটরের প্রয়োজনীয়তা কমবে।

দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে সোট্রোভিম্যাব নামে মনোক্লোনাল অ্যান্টিবডি ব্যবহারের মাধ্যমে চিকিৎসার কথা। ডায়াবেটিস বা ইমিউনোডেফিসিয়েন্সির মতো রোগী দীর্ঘ দিন ভোগা করোনা রোগীদের ক্ষেত্রে এই পদ্ধতি কার্যকর হতে পারে বলে মনে করছে হু।

প্রসঙ্গত, গত দু’বছরে কোভিড-১৯ চিকিৎসায় হাইড্রক্সক্লোরোকুইনিন, প্লাজমা থেরাপি, রেমডিসিভির ব্যবহারের অনুমোদন দিয়েছে হু। আবার পরে সেই সুপারিশ বাতিলও করা হয়েছে। এ ক্ষেত্রে হু-র তরফে যুক্তি দেওয়া হয়েছে, প্রাথমিক পর্যবেক্ষণে করোনা রোদীর চিকিৎসায় কার্যকরী মনে হলেও চূড়ান্ত পরীক্ষায় তার প্রমাণ মেলেনি।

WHO Coronavirus corona COVID-19 Corona Treatment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy