E-Paper

ইবোলা: কঙ্গোয় হু-প্রধান

ইবোলার প্রকোপে করুণ অবস্থা কঙ্গোর। সূত্রের খবর, ইবোলার জেরে ইতিমধ্যে দেশে মৃত্যু হয়েছে অন্তত ২২৩ জনের। আরও ৯০৬ জনের মধ্যে ইবোলার উপসর্গ মিলেছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ০৮:৫৪
ইবোলা-আক্রান্ত কঙ্গোয় ত্রাণ পাঠিয়েছে রাষ্ট্রপুঞ্জের অধীনে থাকা ইউনিসেফ। শুক্রবার বুনিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে।

ইবোলা-আক্রান্ত কঙ্গোয় ত্রাণ পাঠিয়েছে রাষ্ট্রপুঞ্জের অধীনে থাকা ইউনিসেফ। শুক্রবার বুনিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে। ছবি: রয়টার্স।

ইবোলার প্রকোপে করুণ অবস্থা কঙ্গোর। সূত্রের খবর, ইবোলার জেরে ইতিমধ্যে দেশে মৃত্যু হয়েছে অন্তত ২২৩ জনের। আরও ৯০৬ জনের মধ্যে ইবোলার উপসর্গ মিলেছে। পরীক্ষা করে দেখা হচ্ছে তাঁরা ইবোলা আক্রান্ত কি না। তবে এরই মধ্যে কঙ্গোর রাজধানী কিনশাসায় পৌঁছলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র প্রধান টেড্রোস অ্যাডানম গেব্রিয়েসাস। তিনি জানিয়েছেন, মূলত কঙ্গোবাসীর মনোবল বাড়াতেই তিনি কিনশাসায় এসেছেন।

এ দিন টেড্রোস বলেছেন, “জেনিভার দফতর থেকে আরাম করে বসে এই (ইবোলা) বিষয়ে নির্দেশ দেওয়া সহজ। কিন্তু আমি আমার সহকর্মীদের বলছি, এসে এই মানুষজনের মাঝে থেকে কাজ করতে হবে। মানুষজনকেও বলছি, নিজেদের সুরক্ষিত রাখুন, নিরাপদ থাকুন।” হু-র তরফে এ-ও জানানো হয়েছে যে, যত দ্রুত ইবোলার উপসর্গ চিহ্নিত করে চিকিৎসা শুরু করা যাবে, ততই দ্রুত রোগীও সেরে উঠতে পারে।

কঙ্গো ছাড়াও উগান্ডায় ইবোলার প্রকোপ দেখা দিচ্ছে। এখনও পর্যন্ত ৯ জনের দেহে ইবোলার ভাইরাস মিলেছে বলে খবর সূত্রের।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Ebola Democratic Republic of Congo Congo

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy