Advertisement
E-Paper

Bonus: ভাল কাজের উপহার! ৫৪ হাজার কর্মীর প্রত্যেককে ৪ লক্ষ টাকা বোনাস সংস্থার!

দ্য কসমোপলিটন নামে ওই ক্যাসিনোর সিইও বিল ম্যাকবিথ বলেন, “কোভিড অতিমারির সময় যে ভাবে কর্মীরা একটা দৃষ্টান্ত তৈরি করেছেন তা সত্যিই প্রশংসনীয়।”

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ মে ২০২২ ১৫:৫৯
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

বছরভর ভাল কাজের জন্য কর্মীদের খুশি করতে বিপুল টাকা বোনাস দিল এক ক্যাসিনো। এবিসি৭-এর প্রতিবেদন অনুযায়ী, গত দু’বছর ধরে কোভিড সংক্রমণের জেরে বিশ্ব জুড়ে ব্যবসার বিপুল ক্ষতি হয়েছে। সেই পরিস্থিতির মধ্যেও ওই ক্যাসিনোর কর্মীরা ক্যাসিনোকে বাঁচিয়ে রাখার জন্য যে ভাবে কাজ করে গিয়েছেন, তারই পুরস্কার হিসেবে মোটা অঙ্কের বোনাস দিয়েছেন ক্যাসিনোর কর্ণধার।

ওই ক্যাসিনোয় ৫৪ হাজার কর্মী। পাঁচ হাজার ডলার যা ভারতীয় মুদ্রায় তিন লক্ষ ৮৬ হাজার টাকা বোনাস পেয়েছেন প্রত্যেক কর্মী। এবিসি৭-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিশাল সংখ্যক কর্মীদের টাকা দিতে ক্যাসিনোর খরচ হয়েছে দু’কোটি ৭০ লক্ষ ডলার, ভারতীয় মুদ্রায় ২০৯ কোটি টাকা।

দ্য কসমোপলিটন নামে ওই ক্যাসিনোর সিইও বিল ম্যাকবিথ বলেন, “কোভিড অতিমারির সময় যে ভাবে কর্মীরা একটা দৃষ্টান্ত তৈরি করেছেন তা সত্যিই প্রশংসনীয়। ঘর পরিষ্কার করা, রান্না, গ্রাহক সামলানো থেকে শুরু করে যাবতীয় কাজ কঠিন পরিস্থিতির মধ্যেও দক্ষতার সঙ্গে সামলেছেন, তার পুরস্কার হিসেবে এই বোনাস। এতে কর্মীদের মনোবল আরও বাড়বে বলে আশা করছি।” বোনাস পেয়ে উচ্ছ্বসিত কর্মীরাও।

Bonus Las Vegas employee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy