Advertisement
E-Paper

মধ্যরাতে নরওয়ের মার্কিন দূতাবাসে হঠাৎই বিস্ফোরণের শব্দ! দেখা গেল কালো ধোঁয়াও, কারণ নিয়ে ধোঁয়াশা

শনিবার রাত ১টায় (স্থানীয় সময় অনুযায়ী) নরওয়ের রাজধানী অসলোর মার্কিন দূতাবাসের ভিতর থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তার পরেই ভিতরে থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ১২:৪১
নরওয়ের মার্কিন দূতাবাসের বাইরে পুলিশি প্রহরা। শনিবার রাতে।

নরওয়ের মার্কিন দূতাবাসের বাইরে পুলিশি প্রহরা। শনিবার রাতে। ছবি: রয়টার্স।

মধ্যরাতে নরওয়ের মার্কিন দূতাবাসে বিস্ফোরণ! কালো ধোঁয়ায় ঢাকল এলাকা। শনিবার মধ্যরাতের এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধের আবহে কী কারণে এই বিস্ফোরণ, তা অবশ্য স্পষ্ট নয়।

শনিবার রাত ১টায় (স্থানীয় সময় অনুযায়ী) নরওয়ের রাজধানী অসলোর মার্কিন দূতাবাসের ভিতর থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তার পরেই ভিতরে থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসে। তবে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। কেউ হতাহতও হননি। কেবল দূতাবাসের প্রবেশদ্বারের সামনে সামান্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অসলো পুলিশের তরফে জানানো হয়েছে, কী কারণে এই বিস্ফোরণ, তা জানতে তদন্ত শুরু হয়েছে। ড্রোন, হেলিকপ্টারেরও সাহায্য নেওয়া হচ্ছে। প্রাথমিক তদন্তে বিস্ফোরক কিছুর সন্ধান মেলেনি। এখনও পর্যন্ত এই ঘটনা নিয়ে আনুষ্ঠানিক ভাবে মুখ খোলেনি নরওয়ের মার্কিন দূতাবাস। মুখ খোলেনি আমেরিকার বিদেশ দফতরও।

US Embassy Norway Oslo
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy