Advertisement
E-Paper

সহবাস করতে না দিলে অন্তরঙ্গ ছবি ছড়িয়ে দেব! হুমকি দিতেই সঙ্গীর যৌনাঙ্গ কাটলেন প্রেমিকা

আহত প্রেমিকের চিৎকার শুনে হোটেলকর্মীরা তাঁকে হাসপাতালে ভর্তি করাতে নিয়ে যান। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৪৫
Girlfriend chop off boyfriend’s private parts as he threaten to leak private video.

গত শনিবার ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার সিবোলগায় একটি হোটেলে এই ঘটনাটি ঘটে। প্রতীকী ছবি।

সঙ্গমের গোপন ভিডিয়ো অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি। রেগে গিয়ে যুবকের গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠল ক্ষুব্ধ প্রেমিকার বিরুদ্ধে। গত শনিবার ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার সিবোলগায় একটি হোটেলে এই ঘটনাটি ঘটে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই যুগল সুমাত্রায় ঘুরতে গিয়ে হোটেলটিতে ছিলেন। সেখানে ওই যুবক তাঁর প্রেমিকার সঙ্গে সঙ্গম করতে চান। কিন্তু তাঁর প্রেমিকা রাজি না হওয়ায় ওই যুবক তাঁদের পুরনো সঙ্গমের ভিডিয়ো অনলাইনে পোস্ট করার হুমকি দেন। এর পরই রেগে গিয়ে যুবতী তাঁর প্রেমিকের শিশ্নচ্ছেদ করে দেন বলে অভিযোগ।

আহত প্রেমিকের চিৎকার শুনে হোটেলকর্মীরা তাঁকে হাসপাতালে ভর্তি করাতে নিয়ে যান। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন। ২৮ বছর বয়সি অভিযুক্ত প্রেমিকাকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।

Girlfriend chop off boyfriend’s private parts.

আহত প্রেমিকের চিৎকার শুনে হোটেলকর্মীরা তাঁকে হাসপাতালে ভর্তি করাতে নিয়ে যান। ছবি: সংগৃহীত।

সিবোলগা পুলিশ প্রধান তারিনো রাজারজা বলেন, ‘‘অভিযুক্তের বয়ানের ভিত্তিতে জানা গিয়েছে যে তাঁরা প্রায় ৭ মাস ধরে সম্পর্কে ছিলেন। হোটেলে আসার পর যুবক তাঁর প্রেমিকার সঙ্গে সঙ্গম করার ইচ্ছাপ্রকাশ করেন। মহিলা অস্বীকার করার পর তাঁকে সঙ্গমের পুরনো ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।’’ এর পরই তিনি ক্ষিপ্ত হয়ে প্রেমিকের উপর হামলা চালিয়ে তাঁর গোপনাঙ্গ কেটে নেন।

হোটেলের কর্মী ইভি ওয়াহিউনি সিরেগার জানিয়েছেন, ঘটনার আগে পর্যন্ত তিনি ওই যুগলের ঘর থেকে কোনও আওয়াজ শুনতে পাননি।

Girlfriend cut Boyfriend Indonesia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy