আমেরিকায় সোনা রফতানির ক্ষেত্রে কোনও শুল্ক দিতে হবে না। সোমবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে এমনই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি বাক্যের পোস্টে ট্রাম্প লেখেন, ‘সোনার উপর শুল্ক চাপছে না।’ এর অতিরিক্ত কিছু জানাননি তিনি। হোয়াইট হাউসের তরফেও এই প্রসঙ্গে সবিস্তার কিছু জানানো হয়নি। তবে বিভিন্ন পণ্যের উপর চড়া হারে শুল্ক আরোপ করলেও কেন সোনাকে ছাড় দেওয়া হল, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সোনার উপর কতটা শুল্ক ধার্য করা হবে, তা নিয়ে বিভ্রান্ত ছিল আমেরিকার শুল্ক এবং সীমান্ত সুরক্ষা সংস্থাও (ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার গার্ড প্রোটেকশন এজেন্সি বা সিবিপি)। সম্প্রতি এই সংস্থার ওয়েবসাইটে জানানো হয়, বিভিন্ন দেশ থেকে আমেরিকায় রফতানি হওয়া পণ্যে আলাদা আলাদা শুল্ক আরোপ করা হতে পারে। তার পর এই বিভ্রান্তি চরমে ওঠে। গত ৮ অগস্ট আমেরিকায় সোনার দাম ‘রেকর্ড’ ছোঁয়।
আরও পড়ুন:
আমেরিকায় অনেকেই সোনায় অর্থ বিনিয়োগ করে থাকেন, কেনেন সোনার বার। কিন্তু ট্রাম্প সোনার উপরেও চড়া শুল্ক আরোপ করবেন, এই আশঙ্কায় সোনার দাম হঠাৎই আকাশ ছুঁয়ে ফেলে। বিনিয়োগকারীরাও সোনার উপর থেকে হাত গোটাতে থাকেন। এর আগে ট্রাম্প এক বার জানিয়েছিলেন, অন্য দেশ থেকে আমেরিকায় সোনার বার আমদানির ক্ষেত্রে কোনও শুল্ক দিতে হবে না। কিন্তু তার পর বেশ কয়েক দফায় বিভিন্ন দেশ এবং পণ্যের উপর শুল্কের পরিমাণ জানানো হলেও শুল্ক নিয়ে কিছু বলা হয়নি হোয়াইট হাউসের তরফে।
এই আবহে গত শুক্রবার ট্রাম্প প্রশাসনের তরফে সংবাদ সংস্থা রয়টার্স-কে জানানো হয়েছিল, আমেরিকায় সোনা আমদানির ক্ষেত্রে শুল্ক আরোপ নিয়ে ‘ভুল খবর’ ছড়ানো হচ্ছে। খুব শীঘ্রই এই বিষয়ে সরকারি ঘোষণা করা হবে বলেও জানানো হয়। তার পরেই সোমবার সোনার উপর কোনও শুল্ক আরোপ হচ্ছে না বলে জানিয়ে দিলেন ট্রাম্প। আমেরিকার এই ঘোষণায় ভারত এবং বিশ্বের বিভিন্ন দেশে সোনার দামে বড় হেরফের হবে কি না কিংবা অর্থনৈতিক কোনও প্রভাব পড়বে কি না, তা এখনও স্পষ্ট নয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের উপর শুল্ক কমিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ২ ফেব্রুয়ারি নিজেই সমাজমাধ্যমে এই ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের উপর শুল্ক ১৮ শতাংশে নামিয়ে এনেছেন তিনি।
- ট্রাম্পের দাবি, রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীই তাঁকে শুল্ক সমঝোতার জন্য অনুরোধ করেন বলে জানান ট্রাম্প। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দাবি, আমেরিকার কাছ থেকে আরও বেশি তেল কিনবে ভারত।
-
ট্রাম্পের হুঁশিয়ারি সার! ১৫ নয়, ১০ শতাংশ আমদানি শুল্কই ধার্য করল মার্কিন সরকারি এজেন্সি, মঙ্গলবার থেকেই হল কার্যকর
-
১০ থেকে বেড়ে ১৫ শতাংশ! সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আবার শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
-
ভারতের সঙ্গে বাণিজ্য-সমঝোতায় বদল নেই, নিজের দেশের সুপ্রিম রায়ে ‘হতাশ’ প্রেসিডেন্ট ট্রাম্প
-
কোর্ট বেআইনি বলায় কি শুল্কের টাকা ফেরত দিতে হবে? ১০% নতুন শুল্ক আরোপ করে ঘুরপথে আয়ের ভাবনা ডোনাল্ড ট্রাম্পের!
-
কবে থেকে কমছে ২৫% শুল্ক? জানাল আমেরিকা! রুশ তেল নিয়ে সিদ্ধান্ত দেশীয় সংস্থাগুলির দিকে ঠেলল মোদী সরকার