Advertisement
E-Paper

Bizarre: পেন্টাগনে অনধিকার প্রবেশ! গ্রেফতার করা হল একটি মুরগিকে

জানা গিয়েছে, আমেরিকার নিরাপত্তা সংক্রান্ত সদর কার্যালয়ের সামনে থেকে সেই মুরগি উদ্ধার হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৩৯
উদ্ধার হওয়া সেই মুরগি।

উদ্ধার হওয়া সেই মুরগি।

নিরাপত্তার ফাঁক গলে ঢুকে পড়েছিল একটি মুরগি। তা নিয়েই তুমুল হইচই পড়ে যায় পেন্টাগনে। শেষমেশ গ্রেফতারও করা হয়েছে সেই মুরগিটিকে।

পেন্টাগন এবং তার আশপাশের পরিসর নিরাপত্তার বেষ্টনীতে মোড়া। কাক-পক্ষীতেও সেই নিরাপত্তার নজর এড়িয়ে ঢুকে যাওয়ার কোনও সম্ভাবনাই নেই। যে নিরাপত্তার বেষ্টনীকে কোনও মানুষ ভাঙতে পারে না, আশ্চর্যজনক ভাবে সেই বেষ্টনীকেই বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি পেন্টাগনের পরিসরে ঢুকে পড়ায় শোরগোল পড়ে যায়।

জানা গিয়েছে, আমেরিকার নিরাপত্তা সংক্রান্ত সদর কার্যালয়ের সামনে থেকে সেই মুরগি উদ্ধার হয়েছে। একটি প্রাণী সংস্থাকে এর পর ডাকা হয়। তার পর তাদের হাতে তুলে দেওয়া হয় ‘আসামি’কে। মুরগিটির একটি নামও দিয়েছেন পেন্টাগনের কর্মীরা। নাম দেওয়া হয়েছে ‘হেনি পেনি’।

Pentagon hen arrest
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy