ইরানের পারমাণুকেন্দ্র এবং সামরিক ঘাঁটিগুলির উপর ওপর ইজ়রায়েলের বৃহস্পতিবারের বিমান হামলাকে গভীরভাবে উদ্বেগজনক বলে মন্তব্য করে রাষ্ট্রপুঞ্জ নিয়ন্ত্রিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।
শুক্রবার সংস্থার ডিরেক্টর জেনারেল রাফায়েল মারিয়ানো গ্রোসি বলেছেন, ‘‘আমি বারবার বলেছি, পারমাণু কেন্দ্রগুলির উপর কোনও অবস্থাতেই হামলা করা উচিত নয়। কারণ তা মানুষের জীবন ও পরিবেশের জন্য মারাত্মক হয়ে উঠতে পারে। এই ধরনের হামলা পারমাণু নিরাপত্তা, সুরক্ষা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার ক্ষেত্রে গুরুতর বিপদ ডেকে আনতে পারে। পাশাপাশি এটি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকেও ঝুঁকির মুখে ফেলে দেয়।’’
ঘটনাচক্রে, বৃহস্পতিবার আইএইএ-র অভিযোগ করেছিল, আন্তর্জাতিক বিধিনিষেধ না মেনে পরমাণু কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তেহরান। গত দু’দশকের মধ্যে প্রথম বার ইরান এমন কাজ করছে বলেও জানিয়েছিল আইএইএ। তার কয়েক ঘণ্টা পরেই দু’শোর বেশি ইজ়রায়েলি বিমান হামলা করে ইরানে! সম্প্রতি, আইএইএ জানিয়েছিল, ইরান পরমাণু বোমা বানানোর উদ্দেশে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালাচ্ছে। আইএইএ-কে তার জবাবে ইরান জানায়, বিদ্যুৎ উৎপাদনের জন্যই ৬০ শতাংশ পরিশুদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করা হচ্ছে। কিন্তু গ্রোসি সে সময় তেহরানের ওই সাফাই খারিজ করেছিলেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের পরমাণু কেন্দ্র এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজ়রায়েল। তাতে নিহত হয়েছেন ইরানের শীর্ষ সেনাকর্তা। প্রাণ গিয়েছে ছ’জন পরমাণু বিজ্ঞানীরও।
- ইজ়রায়েলি হামলাকে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়ে দিয়েছেন, নয়া পরমাণু চুক্তি না মানলে আরও ভয়ঙ্কর হামলার মুখে পড়তে হবে ইরানকে। তখন আর কিছুই আস্ত থাকবে না
-
গাজ়া গণহত্যা এবং ইরানে হামলার প্রতিবাদে ইজ়রায়েলে দূতাবাস বন্ধ করল স্পেন! আমেরিকাকে দুষল ইটালি
-
রান্নার গ্যাসের ঘাটতির আশঙ্কা! ইরান ও আমেরিকার যুদ্ধের মধ্যে তেল সংস্থাগুলিকে এলপিজি উৎপাদন বৃদ্ধির নির্দেশ কেন্দ্রের
-
‘ভিড় এড়িয়ে চলুন’! করাচির উপদূতাবাসে বিক্ষোভের পরে পাকিস্তানে থাকা নাগরিকদের সতর্ক করল আমেরিকা
-
ইরানের পরমাণু কর্মসূচি সমর্থন করল পাকিস্তান! সই হল বাণিজ্য, প্রযুক্তি-সহ ১২টি দ্বিপাক্ষিক চুক্তি
-
ইরানের সঙ্গে বোঝাপড়া বৃদ্ধি করতে চায় পাকিস্তান, লক্ষ্যমাত্রা বছরে ৮০০ কোটি ডলারের বাণিজ্য