তেহরান ঘোষণা করেছিল বৃহস্পতিবার রাতে। শুক্রবার থেকেই ইরানের আকাশসীমা আনুষ্ঠানিক ভাবে খুলে গেল সমস্ত অসামরিক উড়ানের জন্য। প্রায় তিন সপ্তাহের বিরতির পরে শুরু হল বিমান চলাচল।
গত ১২ জুন রাতে ইরানের বিভিন্ন শহর ও পরমাণুকেন্দ্রে হামলা চালিয়েছিল ইজ়রায়েলি যুদ্ধবিমান। যার নাম ছিল ‘অপারেশন রাইজ়িং লায়ন’। তার পরের দিনই ইরান তার আকাশসীমা ‘নিষিদ্ধ’ ঘোষণা করেছিল। ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর ২৪ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতি হয়। তার আগেই অবশ্য ২১ জুন গভীর রাতে মার্কিন ‘স্টেল্থ’ বোমারু বিমান ‘বি-২ স্পিরিট’ ইরানের তিন পরমাণুকেন্দ্র— নাতান্জ়, ফোরডো এবং ইসফাহানে জিবিইউ-৫৭ (বাঙ্কার ব্লাস্টার সিরিজ়ের সবচেয়ে শক্তিশালী বোমা) ফেলেছিল।
আরও পড়ুন:
আকাশসীমার পাশাপাশি আয়াতোল্লা খামেনেইয়ের দেশ খুলে দিয়েছে সে দেশের বিমানবন্দরগুলিও। সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, তেহরানের মেহরাবাদ এবং ইমাম খোমেইনি আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি সে দেশের উত্তর, পূর্ব, পশ্চিম এবং দক্ষিণে অবস্থিত বিমানবন্দরগুলিও আবার খুলে দেওয়া হয়েছে। ফ্লাইট পরিচালনার জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে।, ইসফাহান এবং তাবরিজ ছাড়া ইরানের সব বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট সকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা (স্থানীয় সময়) পর্যন্ত চলবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের পরমাণু কেন্দ্র এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজ়রায়েল। তাতে নিহত হয়েছেন ইরানের শীর্ষ সেনাকর্তা। প্রাণ গিয়েছে ছ’জন পরমাণু বিজ্ঞানীরও।
- ইজ়রায়েলি হামলাকে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়ে দিয়েছেন, নয়া পরমাণু চুক্তি না মানলে আরও ভয়ঙ্কর হামলার মুখে পড়তে হবে ইরানকে। তখন আর কিছুই আস্ত থাকবে না
-
গাজ়া গণহত্যা এবং ইরানে হামলার প্রতিবাদে ইজ়রায়েলে দূতাবাস বন্ধ করল স্পেন! আমেরিকাকে দুষল ইটালি
-
রান্নার গ্যাসের ঘাটতির আশঙ্কা! ইরান ও আমেরিকার যুদ্ধের মধ্যে তেল সংস্থাগুলিকে এলপিজি উৎপাদন বৃদ্ধির নির্দেশ কেন্দ্রের
-
‘ভিড় এড়িয়ে চলুন’! করাচির উপদূতাবাসে বিক্ষোভের পরে পাকিস্তানে থাকা নাগরিকদের সতর্ক করল আমেরিকা
-
ইরানের পরমাণু কর্মসূচি সমর্থন করল পাকিস্তান! সই হল বাণিজ্য, প্রযুক্তি-সহ ১২টি দ্বিপাক্ষিক চুক্তি
-
ইরানের সঙ্গে বোঝাপড়া বৃদ্ধি করতে চায় পাকিস্তান, লক্ষ্যমাত্রা বছরে ৮০০ কোটি ডলারের বাণিজ্য