পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে ইরান। সোমবার এই খবর জানিয়েছেন সে দেশের বিদেশ দফতরের মুখপাত্র ইসমাইল বঘাই। তিনি জানিয়েছেন, ওই চুক্তি থেকে বেরিয়ে আসার জন্য ইরানের পার্লামেন্টে একটি বিল পেশ করা হবে। ইতিমধ্যেই সেই বিল তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। তবে একই সঙ্গে তেহরান জানিয়েছে, তারা ধ্বংসের জন্য অস্ত্র বানানোর বিরোধিতা করে যাবে।
এই চুক্তি অনুসারে পরমাণু শক্তিধর কোনও দেশ অন্য কোনও দেশকে পারমাণবিক অস্ত্র তো বটেই, এই প্রযুক্তিও তুলে দিতে পারে না। পরমাণু শক্তিধর নয়, এমন দেশগুলি এই চুক্তিতে স্বাক্ষর করলে পরমাণু অস্ত্র তৈরি না করা এবং অন্য কারও কাছ থেকে না-নেওয়ার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়। ষাটের দশকের শেষে যখন এই চুক্তি স্বাক্ষরিত হচ্ছে, তখন মাত্র পাঁচটি দেশের হাতে পারমাণবিক অস্ত্র ছিল। দেশগুলি হল আমেরিকা, রাশিয়া (তদানীন্তন সোভিয়েত ইউনিয়ন), ব্রিটেন, ফ্রান্স এবং চিন। পরে অবশ্য একাধিক দেশ পরমাণু অস্ত্রধর হয়ে ওঠে।
এখনও পর্যন্ত এই চুক্তিতে স্বাক্ষর করেছে ১৯১টি দেশ। তবে ঘোষিত পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়া সত্ত্বেও এনপিটি-তে স্বাক্ষর করেনি ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া, ইজ়রায়েল।
প্রসঙ্গত, ২০১৫ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জমানায় ইরানের সঙ্গে তিন বছরের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি করেছিল ছয় শক্তিধর রাষ্ট্র— ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, চিন এবং আমেরিকা। চুক্তির নাম ছিল ‘জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন’ (জেসিপিওএ)। তাতে স্থির হয়, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি এবং পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টা বন্ধ রাখলে আর্থিক নিষেধাজ্ঞা তুলে নেবে রাষ্ট্রপুঞ্জ, আমেরিকা এবং অন্য কয়েকটি দেশ। এতে উভয় পক্ষই লাভবান হয়েছিল।
আরও পড়ুন:
কিন্তু ২০১৬ সালে প্রথম বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরে ট্রাম্প জানান, এই পরমাণু চুক্তি ওবামার ভুল পদক্ষেপ। এর ফলে আমেরিকার কোনও সুবিধা হয়নি, উল্টে লাভ হয়েছে ইরানের। ২০১৮ সালে তাঁর নির্দেশেই ইরানের সঙ্গে পরমাণু চুক্তি ভেঙে বেরিয়ে আসে আমেরিকা। কিন্তু ২০২৪ সালে রাষ্ট্রপুঞ্জের পর্যবেক্ষক সংস্থা আইএইএ একটি রিপোর্টে জানায়, ফের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শুরু করেছে ইরান। এর পরেই নড়েচড়ে বসে আমেরিকা-সহ পশ্চিমি দুনিয়া। কিন্তু পাঁচ দফা আলোচনার পরেও এখনও ট্রাম্পের শর্ত মেনে পরমাণু চুক্তি করতে রাজি হয়নি ইরান।
কয়েক দিন আগেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান জানিয়েছিলেন, ইরান পরমাণু অস্ত্র বানাতে চায় না। কিন্তু পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন এবং গবেষণা চালাতে চায়। তার পরেই ওই চুক্তি থেকে বেরিয়ে আসার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানাল তেহরান। চুক্তি থেকে বেরোলে পরমাণু অস্ত্র নির্মাণ কিংবা অন্য দেশের কাছ থেকে পরমাণু অস্ত্র নেওয়ার ক্ষেত্রে আর কোনও বাধ্যবাধকতা থাকবে না ইরানের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের পরমাণু কেন্দ্র এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজ়রায়েল। তাতে নিহত হয়েছেন ইরানের শীর্ষ সেনাকর্তা। প্রাণ গিয়েছে ছ’জন পরমাণু বিজ্ঞানীরও।
- ইজ়রায়েলি হামলাকে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়ে দিয়েছেন, নয়া পরমাণু চুক্তি না মানলে আরও ভয়ঙ্কর হামলার মুখে পড়তে হবে ইরানকে। তখন আর কিছুই আস্ত থাকবে না
-
গাজ়া গণহত্যা এবং ইরানে হামলার প্রতিবাদে ইজ়রায়েলে দূতাবাস বন্ধ করল স্পেন! আমেরিকাকে দুষল ইটালি
-
রান্নার গ্যাসের ঘাটতির আশঙ্কা! ইরান ও আমেরিকার যুদ্ধের মধ্যে তেল সংস্থাগুলিকে এলপিজি উৎপাদন বৃদ্ধির নির্দেশ কেন্দ্রের
-
‘ভিড় এড়িয়ে চলুন’! করাচির উপদূতাবাসে বিক্ষোভের পরে পাকিস্তানে থাকা নাগরিকদের সতর্ক করল আমেরিকা
-
ইরানের পরমাণু কর্মসূচি সমর্থন করল পাকিস্তান! সই হল বাণিজ্য, প্রযুক্তি-সহ ১২টি দ্বিপাক্ষিক চুক্তি
-
ইরানের সঙ্গে বোঝাপড়া বৃদ্ধি করতে চায় পাকিস্তান, লক্ষ্যমাত্রা বছরে ৮০০ কোটি ডলারের বাণিজ্য