Advertisement
E-Paper

সিন্ধু জল চুক্তি ভাঙা যুদ্ধ ঘোষণার সামিল হবে: পাক

সিন্ধু জল চুক্তি নিয়ে মুখ খুলল পাকিস্তান। ভারত কিছুতেই এই চুক্তি একতরফা ভাবে বাতিল করতে পারে না, বললেন পাক প্রধানমন্ত্রী বিদেশ নীতি সংক্রান্ত উপদেষ্টা সরতাজ আজিজ। জল আটকে দেওয়া যুদ্ধ ঘোষণার সামিল হবে বলে পাকিস্তানের তরফে মঙ্গলবার মন্তব্য করা হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৬ ১৯:১২
ভারত চুক্তি লঙ্ঘন করলে ঘোর সঙ্কট, বুঝছে পাকিস্তান। —ফাইল চিত্র।

ভারত চুক্তি লঙ্ঘন করলে ঘোর সঙ্কট, বুঝছে পাকিস্তান। —ফাইল চিত্র।

সিন্ধু জল চুক্তি নিয়ে মুখ খুলল পাকিস্তান। ভারত কিছুতেই এই চুক্তি একতরফা ভাবে বাতিল করতে পারে না, বললেন পাক প্রধানমন্ত্রী বিদেশ নীতি সংক্রান্ত উপদেষ্টা সরতাজ আজিজ। জল আটকে দেওয়া যুদ্ধ ঘোষণার সামিল হবে বলে পাকিস্তানের তরফে মঙ্গলবার মন্তব্য করা হয়েছে।

সরতাজ আজিজ এ দিন বলেছেন, ‘‘আন্তর্জাতিক আইন অনুসারে ভারত কখনও একতরফা ভাবে এই চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিতে পারে না।’’ ভারত একতরফা ভাবে চুক্তি ভাঙলে তা যুদ্ধ ঘোষণা করার সমতুল হবে বলেও ইসলামাবাদ মন্তব্য করেছে।

কাশ্মীরে লাগাতার অশান্তিকে কেন্দ্র করে ভারত-পাক উত্তেজনার পারদ দু’মাসেরও বেসি সময় ধরে ক্রমাগত চড়ছিল। উরির সেনা ছাউনিতে পাকিস্তান থেকে আসা জইশ জঙ্গিরা হামলা চালানোর পর সেই উত্তেজনা মাত্রা ছাড়িয়েছে। রাষ্ট্রপুঞ্জ সহ সমস্ত আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে সন্ত্রাসের প্রধান মদতদাতা বলে চিহ্নিত করেছে ভারত। পাকিস্তানকে সমুচিত জবাব দেওয়ার দাবি উঠতে শুরু করেছে দেশের মধ্যেও। এই পরিস্থিতিতেই সিন্ধু জল চুক্তি ভেঙে দেওয়ার বিষয় নিয়ে আলোচনা শুরু করেছে ভারত। পাকিস্তানের সঙ্গে একের পর এক যুদ্ধ হওয়া সত্ত্বেও জল চুক্তি অক্ষুণ্ণ রেখেছিল ভারত। পাকিস্তানকে জলসঙ্কটে ফেলার কথা কখনও ভাবা হয়নি। কিন্তু পাকিস্তান কোনও সৌজন্যেরই মর্যাদা দেয় না বলে নয়াদিল্লি এখন মনে করছে। তাই জল চুক্তি ভেঙে চন্দ্রভাগার উপর একাধিক বাঁধ তৈরি করে জল আটকে দেওয়ার কথা নিয়ে আলোচনা শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন: মুসলিমদের সঙ্গে নিয়েই ইসলামি সন্ত্রাস রুখব, হিলারি তিরে বিদ্ধ ট্রাম্প

Pakistan Reacts on Indus Treaty Row Act of War Sartaj Ajij
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy