Advertisement
E-Paper

Lion Attack: চিড়িয়াখানার কর্মীর উপর সিংহের হামলা, ঝাঁপিয়ে পড়ে বাঁচাল ওই খাঁচারই সিংহী!

অবিশ্বাস্য হলেও তেমনই ঘটনা ঘটেছে একটি চিড়িয়াখানায়। সেই ভিডিয়োই সম্প্রতি প্রকাশ্যে এসেছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ মে ২০২২ ১৮:৩১
হামলার সেই দৃশ্য। ছবি সৌজন্য ইউটিউব।

হামলার সেই দৃশ্য। ছবি সৌজন্য ইউটিউব।

কখনও শুনেছেন সিংহ হামলা করেছে, আর সিংহী এসে বাঁচিয়েছে। তা-ও আবার কোনও মানুষকে। অবিশ্বাস্য হলেও তেমনই ঘটনা ঘটেছে একটি চিড়িয়াখানায়। সেই ভিডিয়োই সম্প্রতি প্রকাশ্যে এসেছে।

সিংহের খাঁচায় ঢুকেছিলেন চিড়িয়াখানার দুই কর্মী। সেই খাঁচায় একটি সিংহ এবং একটি সিংহী ছিল। সিংহী আপনমনে কিছু একটা চিবিয়ে যাচ্ছিল। আর সিংহটি চুপচাপ বসেছিল। হঠাৎই মুখ ঘোরাতে পিছনে সেই কর্মীকে পিছনে দেখেই তাঁর উপর আচমকাই ঝাঁপিয়ে পড়ে সিংহ। সঙ্গীর উপর হামলা হতেই অন্য কর্মী সিংহটিকে ছাড়াতে ছুটে যান। এই পরিস্থিতি যখন চলছে, সিংহের উপর ঝাঁপিয়ে পড়ে সিংহী। তাঁকে ছাড়ানোর চেষ্টা করতে দেখা যায়।

সিংহের হামলা থেকে কোনও রকমে বাঁচেন ওই কর্মী। সিংহী যখন সিংহের উপর ঝাঁপিয়ে পড়ে, সেই সুযোগে দুই কর্মী খাঁচা ছেড়ে পালান।

কেউ কেউ প্রশ্ন তুলেছেন, কী ভাবে কোনও রকম নিরাপত্তা ছাড়াই জীবনের ঝুঁকি নিয়ে খাঁচার ভিতরে ঢুকলেন ওই কর্মীরা? আবার কেউ প্রশ্ন তুলেছেন যে, এই কর্মীদের নির্ঘাত কোনও প্রশিক্ষণ ছিল না। তা না হলে এমন ঘটনার শিকার হতে হতো না।

Lion Attack Lioness
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy