Advertisement
২৬ মে ২০২৬
সরাসরি
US-Iran Conflict

শান্তিচুক্তির আশা ৪৮ ঘণ্টাতেই ঘুরে গেল সংঘাতে! ‘আত্মরক্ষার্থে’ জোড়া মার্কিন হামলার পরপরই পাল্টা হুঁশিয়ারি দিল তেহরান

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা আমেরিকার।

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা আমেরিকার। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ১৫:৩৭
Share: Save:
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ১৪:৫৮ key status

জোট বাঁধার ডাক ইরানের

আমেরিকার বিরুদ্ধে ইসলামিক বিশ্বকে জোট বাঁধার ডাক ইরানের। ইরানের সংবাদমাধ্যমগুলির দাবি, সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা মোজতবা খামেনেই মিত্রদেশগুলিকে জোট বাঁধার ডাক দিয়েছেন। একই সঙ্গে তিনি এই দেশগুলিকে নিয়ে আমেরিকা এবং ইজ়রায়েলকে ‘উচিত শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এর পাশাপাশি আমেরিকাকে বাদ দিয়ে নতুন বিশ্বব্যবস্থা গঠনের ডাক দিয়েছেন খামেনেই। নিজের টেলিগ্রাম চ্যানেলে তিনি বলেন, “আমি সমস্ত ইসলামিক দেশ এবং সরকারকে বৃহত্তর উদ্দেশ্যে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানাচ্ছি।” তাঁর ওই বার্তায় জানানো হয়, আমেরিকাকে ছাড়াই অন্য ইসলামিক দেশগুলিকে নিয়ে পশ্চিম এশিয়ার ভবিষ্যৎ গড়তে চায় ইরান।

timer শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ১৪:৩৫ key status

ইরানের কোথায়, কেন হামলা, জানাল আমেরিকা

সমঝোতা নিয়ে‌ অনিশ্চয়তার মাঝে ইরানে ফের হামলা চালাল মার্কিন বাহিনী। সোমবার রাতে দক্ষিণ ইরানে হরমুজ় প্রণালী সংলগ্ন এলাকায় হামলা করে আমেরিকার সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। মার্কিন বাহিনীর দাবি, আত্মরক্ষার জন্য এই হামলা চালিয়েছে তারা। দক্ষিণ ইরানের কোন এলাকায় হামলা হয়েছে, তা মার্কিন সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে। সিএনএন-কে দেওয়া এক বিবৃতিতে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র টিমোথি হকিন্স বলেন, “ইরানি বাহিনীর থেকে আমাদের সেনাকে রক্ষা করার জন্য দক্ষিণ ইরানে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে আমেরিকার বাহিনী। আমাদের নিশানা ছিল (ইরানের) ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং (হরমুজ় প্রণালীতে) মাইন পাতার চেষ্টা করা কিছু ইরানি নৌকা।” সেন্ট্রাল কমান্ডের দাবি, বর্তমানে সংঘর্ষবিরতি চলছে এবং সেই মতো ‘সংযম’ বজায় রেখে নিজেদের বাহিনীকে রক্ষা করছে আমেরিকা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy