Advertisement
E-Paper

গভীর রাতে স্ত্রীকে নিয়ে পুলিশের সঙ্গে ফোনে ‘মজা’! বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হল যুবককে

রাত দেড়টা নাগাদ পুলিশকে ফোন করে গুরুতর অভিযোগ করেন এক যুবক। তার পরই তাঁর বাড়িতে গিয়ে হাঁ হয়ে যায় পুলিশ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২২ ১৬:১৫
পুলিশকে হয়রানি করায় যুবককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশকে হয়রানি করায় যুবককে গ্রেফতার করা হয়েছে। প্রতীকী ছবি।

পুলিশের সঙ্গে কি না ইয়ার্কি! মজা করতে গিয়ে গারদে ঢুকতে হল এক যুবককে। স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে— রাতবিরেতে ফোন করে পুলিশকে এমনটাই অভিযোগ করেন ওই যুবক। ভাবেননি যে, সত্যি সত্যি অত রাতে তাঁর বাড়িতে চলে আসবে পুলিশের দল। আদতে যুবকের করা এই অভিযোগ মিথ্যা। গোটা ঘটনা জানার পর ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের নোয়াখালি সদর উপজেলায়।

বাংলাদেশের সংবাদপত্র ‘প্রথম আলো’-র খবর, গত শুক্রবার রাত দেড়টা নাগাদ দেশের জরুরি পরিষেবার নম্বরে ফোন করেন এক যুবক। ফোনে পুলিশকে ওই যুবক জানান যে, তাঁর স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ওই যুবকের বাড়িতে রওনা দেয় পুলিশের একটি দল। সেখানে গিয়ে পুলিশ দেখে যে, এ ধরনের কোনও ঘটনাই ঘটেনি।

তার পরই ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তিনি জানান যে, মজা করতেই অত রাতে পুলিশকে ফোন করে ওই মিথ্যা কথা বসেছিলেন। যুবক এ-ও জানান যে, সত্যি সত্যি যে অত রাতে তাঁর বাড়িতে পুলিশ আসবে, তা তিনি ভাবেননি। তার পরই তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশকে মিথ্যা অভিযোগ জানিয়ে হয়রানি করা হয়েছে, এই অভিযোগ করা হয়েছে ওই যুবকের বিরুদ্ধে। তবে আদৌ তাঁর স্ত্রী রয়েছেন কি না, সে বিষয়ে জানা যায়নি।

police Crime Bangaldesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy